কল পাওয়ার পর ডায়াল ১১২-এর পুলিশ কর্মী উমেশ বিশ্বকর্মা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তিনি শিশুটি ও তার মাকে বোঝান, সন্তানকে মারধর করা চলবে না।

শেষ আপডেট: 4 October 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: কুরকুরে খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই মায়ের কাছে ২০ টাকা চেয়েছিল সে। তা তো পায়নি, উল্টে মা আর দিদি মিলে তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে পিটুনি দিয়েছে। রাগে পুলিশকেই ফোন করে ডেকে বসল ৮ বছরের ছেলেটি (boy calls police for kurkure viral))।
মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সিংরাউলি জেলার চিতরওয়াই কালা গ্রামের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল (Viral video) হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বাচ্চাটি নালিশ করছে আর ডিউটিতে থাকা পুলিশ 'কাকু' ধৈর্য ধরে বোঝাচ্ছেন তাকে। আশ্বাস দিচ্ছেন যে, তাঁরা দ্রুত পৌঁছে সাহায্য করবেন। ছেলেটি নালিশ জানানোর পর ফোনেই কাঁদতে থাকে। পুলিশ কর্মীরা তাকে শান্ত করার চেষ্টা করেন। সেই ভিডিও দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটবাসী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলেটি পুলিশের ইমার্জেন্সি নম্বর ১১২-এ ফোন করে। ছেলেটি তার মা ও বোনের বিরুদ্ধে অভিযোগ জানায় যে, সে কুরকুর কিনতে ২০ টাকা চেয়েছিল। তা না দেওয়া হয়নি তাকে, বরং মা আর দিদি তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করেছিলেন।
কল পাওয়ার পর ডায়াল ১১২-এর পুলিশ কর্মী উমেশ বিশ্বকর্মা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তিনি শিশুটি ও তার মাকে বোঝান, সন্তানকে মারধর করা চলবে না এবং যথাসম্ভব কাউন্সেলিং করেন তাদের। এরপর তিনি বাচ্চাটিকে কুরকুরে কিনেও দেন।
ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে ব্যবহারকারীরা বাচ্চাটির উপস্থিত বুদ্ধি এবং পুলিশি সহমর্মিতা নিয়ে আলোচনা করছেন।