Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধান

ভারত সফরে সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট, 'প্রিয় বন্ধু' ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ বৈঠকে মোদী

তিনি মুম্বই ও পরে দিল্লিতে সাক্ষাতের কথাও উল্লেখ করেন এবং ম্যাক্রোঁকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। জবাবে ম্যাক্রোঁও একই সম্বোধন ব্যবহার করে জানান, দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই সফরের উদ্দেশ্য।

ভারত সফরে সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট, 'প্রিয় বন্ধু' ম্যাক্রোঁর সঙ্গে বিশেষ বৈঠকে মোদী

নরেন্দ্র মোদী এবং ইম্যানুয়েল ম্যাক্রোঁ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 February 2026 12:27

দ্য ওয়াল ব্যুরো: তিনদিনের সফরে ভারতে এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ (Emmanuel Macron)। সোমবার গভীর রাতে স্ত্রী ব্রিজেত ম্যাক্রোঁকে সঙ্গে নিয়ে মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবরাট এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস।

ফরাসি প্রেসিডেন্টের সফর (Emmanuel Macron India Tour) শুরু হতেই উষ্ণ বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এক্স-এ পোস্ট করে মোদী লেখেন, “ভারতে স্বাগত। আমাদের কৌশলগত অংশীদারিত্বকে নতুন গতি দেওয়ার লক্ষ্যেই এই সফর।” তিনি মুম্বই ও পরে দিল্লিতে সাক্ষাতের কথাও উল্লেখ করেন এবং ম্যাক্রোঁকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করেন। জবাবে ম্যাক্রোঁও একই সম্বোধন ব্যবহার করে জানান, দুই দেশের সহযোগিতা আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই সফরের উদ্দেশ্য।

মুম্বইয়ের নামার আগে এক বার্তায় ম্যাক্রোঁ জানান, তিনি ব্যবসা, শিল্প, সংস্কৃতি ও ডিজিটাল ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে ভারতে এসেছেন। লক্ষ্য - ভারত-ফ্রান্স সহযোগিতাকে আরও গভীর করা। মঙ্গলবার মুম্বইয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা দুই রাষ্ট্রনেতার। সেখানে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে ইঙ্গিত।

এই সফরের কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং বৃহত্তর কৌশলগত অংশীদারিত্ব। ম্যাক্রোঁ এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দেবেন। পাশাপাশি অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। সন্ধ্যায় দুই নেতা যৌথভাবে ‘ইন্ডিয়া-ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন ২০২৬’-এর সূচনা করবেন। উদ্যোক্তা, স্টার্ট-আপ, গবেষক ও প্রযুক্তি উদ্ভাবকদের সঙ্গে আলাপচারিতাও কর্মসূচির অংশ।

প্রতিরক্ষা ক্ষেত্রেও আলোচনা হবে গুরুত্বপূর্ণ। ভারতীয় বায়ুসেনার রাফাল বহরে সংযুক্ত হামার নির্ভুল ক্ষেপণাস্ত্র, ভবিষ্যৎ রাফাল চুক্তি, আপগ্রেড ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ - সবই আলোচ্যসূচিতে থাকতে পারে। গত সপ্তাহেই প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স প্রোকিওরমেন্ট বোর্ড ১১৪টি অতিরিক্ত রাফাল কেনার প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। প্রায় ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকার এই সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা হওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এছাড়াও ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় যৌথ উৎপাদন, নৌবিমান, ইঞ্জিন, হেলিকপ্টার, ড্রোন, মহাকাশ ও উন্নত প্রতিরক্ষা প্রযুক্তিতে সহযোগিতা নিয়েও কথাবার্তা হতে পারে। ফ্রান্সকে ভারতের অন্যতম নির্ভরযোগ্য প্রতিরক্ষা সহযোগী হিসেবে তুলে ধরতেই এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

১৯ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত এই সফর মাক্রোঁর চতুর্থ ভারত সফর। কূটনৈতিক মহলের মতে, ইন্দো-প্যাসিফিক সহযোগিতা থেকে উদীয়মান প্রযুক্তি - দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তৃত পরিসরকে আরও সুসংহত করাই এই সফরের প্রধান লক্ষ্য। যৌথ বিবৃতির মধ্য দিয়ে সেই বার্তাই স্পষ্ট হতে পারে।


```