Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পহেলগামকাণ্ডের ১০ মাস পর খুলে গেল আরও ১৪টি জনপ্রিয় স্পট, জম্মু-কাশ্মীরে পর্যটনে সবুজ সংকেত!

গত সোমবার রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ নিরাপত্তা পর্যালোচনার ভিত্তিতে ১৪টি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র (14 tourist spots reopen) পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দেন।

পহেলগামকাণ্ডের ১০ মাস পর খুলে গেল আরও ১৪টি জনপ্রিয় স্পট, জম্মু-কাশ্মীরে পর্যটনে সবুজ সংকেত!

পর্যটন ফিরছে জম্মু-কাশ্মীরে

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 February 2026 12:07

দ্য ওয়াল ব্যুরো: পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পর নিরাপত্তার কারণে বন্ধ হয়ে গিয়েছিল জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বহু জনপ্রিয় পর্যটনকেন্দ্র। অবশেষে দেড় বছর পর সেই তালাবন্ধ জায়গাগুলি খুলে দেওয়া হল পর্যটকদের জন্য (14 tourist spots reopen)। গত সোমবার রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহ নিরাপত্তা পর্যালোচনার ভিত্তিতে ১৪টি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র (14 tourist spots reopen) পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দেন।

২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামের (Pahalgam Terror Attack) বৈসরণী ভ্যালিতে জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয়র মৃত্যু হয়েছিল। তাঁদের মধ্যে ২৫ জনই ছিলেন পুরুষ পর্যটক। একজন সেখানকারই বাসিন্দা পেশায় টাট্টু ঘোড়া চালক ছিলেন।

ঘটনার পরই ৫০টি পর্যটনকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। পর্যটকদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। গত কয়েকমাসে ধাপে ধাপে কিছু জায়গা খোলা হলেও একাধিক গুরুত্বপূর্ণ স্থান বন্ধই ছিল। দীর্ঘ সময় পর সেগুলিও পর্যটকদের জন্য খুলে দেওয়া হল।

কাশ্মীরের কোন কোন জায়গা খুলে দেওয়া হল-

  • ইউসমার্গ
  • দুধপাত্রী
  • কুকারনাগের দণ্ডিপোরা পার্ক
  • পীর কি গলি
  • শোপিয়ানের দুবজান ও পারপাওয়ান
  • অস্তনপোরা
  • থাজওয়াস গ্লেসিয়ার
  • হাং পার্ক
  • বারামুলার উলার ও ওয়াতলাব
  • এশিয়ার বৃহত্তম শ্রীনগর টিউলিপ গার্ডেন

জম্মুতে ৩টি কেন্দ্র খুলেছে-

  • দেবী পিণ্ডি
  • মহু মাঙ্গট
  • মুঘল ময়দান

তবে তুষারপাতের কারণে এখনই কিছু জায়গা খুলছে না, সেগুলি হল-

  • গুরেজ
  • অথোয়াটু
  • বাংগুস
  • জম্মুর রামকুণ্ড

এই ঘোষণার পর মোট ৪২টি পর্যটনকেন্দ্র সাধারণ মানুষের জন্য আবার খুলে গেল। এর আগে গত বছর জুনে ১৬টি এবং সেপ্টেম্বরে আরও ১২টি কেন্দ্র পর্যটনের অনুমতি পেয়েছিল।

জম্মু-কাশ্মীরে পর্যটন পরিস্থিতি এখন কেমন?

পহেলগাম হামলার (Pahalgam Terror Attack) পরে পর্যটকের সংখ্যা একেবারেই কমে গিয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বেড়েছে, নতুন পরিবহন সংযোগ এবং সফল অমরনাথ যাত্রার কারণে পর্যটন ফের চাঙ্গা হয়েছে। গত তিন বছরে রেকর্ড ছুঁয়েছে পর্যটকের সংখ্যা।


```