Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলতি মাসেই ইজরায়েল সফরে মোদী, নেতানিয়াহুর ঘোষণার পর কংগ্রেসের প্রশ্ন, 'বাইরে থেকে কেন জানব?'

২০১৭ সালের জুলাই মাসে তাঁর প্রথম সফর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বড় মোড় এনে দেয়। সেই সফরের পর থেকে প্রতিরক্ষা, জলসম্পদ, কৃষি, সাইবার সুরক্ষা-সহ বহু ক্ষেত্রে সহযোগিতা দ্রুত বেড়েছে।

চলতি মাসেই ইজরায়েল সফরে মোদী, নেতানিয়াহুর ঘোষণার পর কংগ্রেসের প্রশ্ন, 'বাইরে থেকে কেন জানব?'

নরেন্দ্র মোদী-বেঞ্জামিন নেতানিয়াহু (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 February 2026 07:37

দ্য ওয়াল ব্যুরো: চলতি মাসেই ইজরায়েল সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (India PM Narendra Modi)। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফে এই ঘোষণা (Netanyahu announces Modi visit) আসতেই দেশের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে ইরানের সঙ্গে ইজরায়েলের অশান্তির আবহে মোদীর এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আগামী ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দু'দিনের ইজরায়েল সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী (Modi Israel visit 2026)। এটি তাঁর দ্বিতীয় ইজরায়েল সফর হতে চলেছে। এর আগে ২০১৭ সালের জুলাই মাসে তাঁর প্রথম সফর দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে বড় মোড় এনে দেয়। সেই সফরের পর থেকে প্রতিরক্ষা, জলসম্পদ, কৃষি, সাইবার সুরক্ষা-সহ বহু ক্ষেত্রে সহযোগিতা দ্রুত বেড়েছে।

সম্প্রতি মার্কিন ইহুদি সংগঠনের সম্মেলনে নেতানিয়াহু বলেন, “ইজরায়েল ও ভারতের (Israel-India Relationship) মধ্যে সম্পর্ক মসৃণ। আমরা একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি। ভারত বিশাল শক্তিশালী, ১.৪ বিলিয়ন মানুষের দেশ, অত্যন্ত প্রভাবশালী।” তাঁর বক্তব্যেই প্রথম প্রকাশ্যে আসে মোদীর সফরের বিষয়টি।

কিন্তু এখানেই শুরু রাজনৈতিক বিতর্ক (Opposition questions Modi Israel trip)। কংগ্রেস নেতা জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, এত গুরুত্বপূর্ণ সফরের কথা ভারতবাসী প্রথমে কেন জানবে ইজরায়েলের প্রধানমন্ত্রীর মুখে? তাঁর অভিযোগ, সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির খবর ভারত বারবার বিদেশি নেতাদের মাধ্যমেই প্রথম শুনছে।

তিনি কয়েকটি ঘটনার উদাহরণ টেনে লেখেন, 'অপারেশন সিঁদুর স্থগিত হওয়ার খবর শুনলাম মার্কিন বিদেশমন্ত্রীর মুখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় প্রথম ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির সম্পর্কে জানলাম। এবার মোদীর ইজরায়েল সফরের দিনক্ষণও আগে জানালেন নেতানিয়াহুই- যিনি গাজাকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছেন।”

প্রসঙ্গত, রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, এই শর্তে এদেশের উপর চাপানো অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছে ভারত। মোদীর সঙ্গে কথা বোলার পরই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ঘোষণা করে দিয়েছিলেন ট্রাম্প। সেইসময়েই কেন ভারতের আগে আমেরিকা এবিষয়ে আগ্রহ দেখিয়ে ঘোষণা করল, তা নিয়েও প্রশ্ন উঠেছিল বিরোধী মহলে।

প্রতিরক্ষা সহযোগিতার দিক দিয়ে ইজরায়েল দীর্ঘদিন ধরেই ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। স্পাইক অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইলসহ বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম ভারত কিনে থাকে ইজরায়েল থেকে। পাশাপাশি কৃষি প্রকল্প, জলের সঠিক ব্যবহার, সাইবার নিরাপত্তা–সহ অন্যান্য ক্ষেত্রেও দুই দেশের যৌথ উদ্যোগ চলেছে। মোদীর আসন্ন সফরে এই সহযোগিতাগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


```