Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় শাশুড়িকে খুন, তরুণী ও তাঁর প্রেমিককে ধরিয়ে দিল স্নিফার ডগ

লখনউয়ে বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় শ্বাসরোধ করে খুন শাশুড়িকে। স্নিফার ডগের সূত্রে গ্রেফতার পুত্রবধূ ও তাঁর প্রেমিক।

বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় শাশুড়িকে খুন, তরুণী ও তাঁর প্রেমিককে ধরিয়ে দিল স্নিফার ডগ

অভিযুক্ত রাজন, মৃতা ও তরুণী (বাঁ দিক থেকে)

গার্গী দাস

শেষ আপডেট: 23 March 2026 09:52

দ্য ওয়াল ব্যুরো: লখনউয়ে শাশুড়িকে শ্বাসরোধ করে খুন করলেন তরুণী। সাহায্য করলেন প্রেমিক। নিজের ছেলেকেও মারধর করেন বলে অভিযোগ। রঞ্জনা ও তাঁর প্রেমিক তথা বাড়ির ভাড়াটে রাজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিশাতগঞ্জ (Nishatganj) এলাকায় দু'তলা বাড়ির নীচে ছেলে ত্রিদেশ (Tridesh), পুত্রবধূ রঞ্জনা ও তিন নাতির সঙ্গে থাকতেন নির্মলা দেবী। উপরের তলা ভাড়া দেওয়া ছিল। শনিবার দুপুরে ত্রিদেশের ১৪ বছরের ছেলে আদিত্য (Aditya) ও তার ঠাকুমা অর্থাৎ নির্মলা দেবীকে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রৌঢ়ার গলায় আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

ত্রিদেশের অভিযোগ, তাঁর স্ত্রী রঞ্জনার সঙ্গে ভাড়াটে রাজনের বিবাহবহির্ভূত সম্পর্ক (extramarital relationship) রয়েছে। তিনি কাজে বেরিয়ে যাওয়ার পর দু’জনের দেখা-সাক্ষাৎ হয়। বাড়িতে গোটা বিষয়টিই চোখে পড়ত তাঁর মায়ের। তিনি বিষয়টিকে বাধা দেন। সেই কারণে তাঁকে সরিয়ে দেওয়ার ছক কষা হয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, প্রায় তিন বছর ধরে ওই বাড়িতেই থাকছিলেন রাজন। সেখান থেকেই রঞ্জনার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি নিয়ে পরিবারে প্রায়ই অশান্তি (altercation) হত। নির্মলা দেবী ছেলের পক্ষ নিতেন, যাতে রঞ্জনা বিরক্ত হতেন।

তদন্তে আরও জানা গিয়েছে, ঘটনার তিন দিন আগে রঞ্জনার সঙ্গে তর্কের পর নির্মলা দেবী আলাদা করে রান্না করার কথা বলেছিলেন। তার পরই খুনের পরিকল্পনা করা হয় বলে সন্দেহ। অভিযোগ, শাড়ি (saree) দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয় তাঁকে। এরপর তাঁর গয়না (ornaments) লুট করে লুকিয়ে রাখা হয়। ঘটনার সময় কিছুক্ষণের জন্য বাড়ির সিসিটিভি (CCTV) ক্যামেরাও বন্ধ ছিল, যা সন্দেহ আরও বাড়িয়েছে।

ঘটনাস্থলে ফরেন্সিক দল (forensic team) ও ডগ স্কোয়াড (dog squad) পৌঁছয়। স্নিফার ডগ (sniffer dog) রাজনের দিকে এগিয়ে যায়। যদিও রাজন প্রথমে নিজের জড়িত থাকার কথা অস্বীকার করে, পুলিশি জেরায় (interrogation) পরে খুনের কথা স্বীকার করেছে।


```