জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম সোনু বিশ্বকর্মা (২৪)। ‘আসরা – দ্য হেল্পিং হ্যান্ডস’ নামের একটি এনজিও-র তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

গ্রেফতার যুবক
শেষ আপডেট: 10 August 2025 11:54
দ্য ওয়াল ব্যুরো: খাবারের প্রলোভন দেখিয়ে কুকুরকে কাছে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল লখনউয়ের যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৭ অগস্ট। অভিযুক্তর বন্ধুর ফোনে রেকর্ড করা ভিডিওর সূত্র ধরে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম সোনু বিশ্বকর্মা (২৪)। ‘আসরা – দ্য হেল্পিং হ্যান্ডস’ নামের একটি এনজিও-র তরফে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। সংস্থার সভাপতি চারু খারের দাবি, সোনু একটি কুকুরকে খাবারের প্রলোভন দেখায়।এরপর প্রকাশ্য রাস্তায় তার সঙ্গে অমানবিক কাজটি করে।
ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা সোনুর এই কুকর্ম দেখে প্রতিবাদ জানান। এরপরও তিনি কথা না শুনলে তাঁরাই হস্তক্ষেপ করে বাধা দেয়। শেষে বাধ্য হয়েই সোনু কুকুরটিকে ছেড়ে দেয়।
তাদের আরও অভিযোগ, যখন সোনু কুকুরটিকে নির্যাতন করছিল, তার এক বন্ধু সেই দৃশ্য ভিডিও করে। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যা নেটিজেনদের তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।