Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টোলপ্লাজায় হাতির উৎপাত! হামেশাই গাড়ি ভাঙচুর, দেরাদুন-হরিদ্বার হাইওয়েতে আতঙ্ক

ঘটনার পর ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত হাতি চলাচলের জন্য নিরাপদ করিডর নিশ্চিত করা হোক, আর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হোক, যাতে আর কোনও বিপদ না ঘটে।

টোলপ্লাজায় হাতির উৎপাত! হামেশাই গাড়ি ভাঙচুর, দেরাদুন-হরিদ্বার হাইওয়েতে আতঙ্ক

ভাইরাল ভিডিওর অংশবিশেষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 10 August 2025 10:01

দ্য ওয়াল ব্যুরো: দেরাদুন-হরিদ্বার জাতীয় সড়কে টোলপ্লাজার (Toll Plaza ,  Dehradun-Haridwar Highway) সামনে তাণ্ডব চালাল এক বিশালাকার বন্য হাতি (Elephant Attacks)। 

শনিবার দুপুরে হঠাৎই টোলের লাইনে দাঁড়ানো গাড়িগুলির দিকে এগিয়ে আসে হাতিটি। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাটি ধরা পড়েছে এক পথচারীর মোবাইল ক্যামেরায়। দেখা যাচ্ছে, রাস্তায় হুড়মুড় করে ঢুকে পড়া হাতিটি সরাসরি একটি গাড়ির দিকে ঝাঁপিয়ে পড়ছে। শুঁড় দিয়ে গাড়ির গায়ে প্রচণ্ড আঘাত হানে, সামনের অংশে বড়সড় ক্ষতি হয়। চালক প্রাণভয়ে দ্রুত গাড়ি চালিয়ে বেরিয়ে আসেন। সৌভাগ্যবশত, কেউ আহত হননি।

 

স্থানীয় বন দফতরের আধিকারিকদের দাবি, প্রায় প্রতিদিনই ওই টোলপ্লাজার আশেপাশে হাতি দেখা যাচ্ছে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বন্যপ্রাণী করিডরের এই অংশে পর্যাপ্ত নজরদারি নেই। হামেশাই হাতি গাড়ি ভাঙচুর করছে, যাত্রী জখমের ঘটনাও ঘটছে।

ঘটনার পর ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত হাতি চলাচলের জন্য নিরাপদ করিডর নিশ্চিত করা হোক, আর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হোক, যাতে আর কোনও বিপদ না ঘটে।


```