Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

LPG Crisis: এলপিজি গ্রাহকদের জন্য বাধ্যতামূলক KYC, জ্বালানি সঙ্কটের জেরে নয়া নির্দেশ কেন্দ্রের

বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে, যখন জ্বালানির জোগান (LPG Crisis) নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন এই ধরনের অপব্যবহার আরও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই কালোবাজারি ও ভর্তুকির অপব্যবহার বন্ধ করতে সরকার এই বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করেছে।

LPG Crisis: এলপিজি গ্রাহকদের জন্য বাধ্যতামূলক KYC, জ্বালানি সঙ্কটের জেরে নয়া নির্দেশ কেন্দ্রের

জ্বালানি সঙ্কটে নয়া নির্দেশ কেন্দ্রের

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 17 March 2026 13:19

দ্য ওয়াল ব্যুরো: জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং ভর্তুকির অপব্যবহার ঠেকাতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। এখন থেকে দেশের সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা e-KYC বাধ্যতামূলক করা হচ্ছে (LPG Gas Cylinder KYC)। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের জেরে জ্বালানির উপর চাপ (LPG Crisis) বাড়ছে। এই পরিস্থিতিতে ভর্তুকি ব্যবস্থাকে আরও স্বচ্ছ রাখা এবং বেআইনি ব্যবহার রুখতেই এই নতুন নিয়ম আনা হয়েছে (Biometric Authentication Mandatory)।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, গ্রাহকদের আর আলাদা করে ডিস্ট্রিবিউটরের কাছে যাওয়ার প্রয়োজন নেই। খুব সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে এই e-KYC প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ইন্ডিয়ান অয়েল (Indian Oil), এইচপি (HP) বা ভারত (Bharat Petroleum) গ্যাসের মতো সংস্থার নিজস্ব অ্যাপ ব্যবহার করেই এই যাচাই করা সম্ভব। এছাড়া ‘আধার ফেসআরডি’ অ্যাপের (Aadhaar FaceRD app) মাধ্যমেও স্মার্টফোনে বসে বাড়িতেই পরিচয় যাচাই করা যাবে। যাঁদের পক্ষে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা সম্ভব নয়, তাঁরা নিকটবর্তী গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা আইরিস স্ক্যানের মাধ্যমেও এই কাজ সারতে পারবেন।

তবে মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে e-KYC সম্পূর্ণ না করলে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা। সেক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের রিফিল পরিষেবা ব্যাহত হতে পারে। এমনকি ভর্তুকিও সাময়িকভাবে বন্ধ রাখা হতে পারে। তাই দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেন এই কঠোর পদক্ষেপ?

মন্ত্রকের দাবি, দেশে রান্নার গ্যাসের চাহিদা ক্রমশ বাড়লেও তার একটা বড় অংশ বেআইনিভাবে অন্য খাতে ব্যবহার হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, গৃহস্থালির জন্য ভর্তুকিযুক্ত সিলিন্ডার চোরাপথে হোটেল, রেস্তরাঁ বা শিল্পক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ সময়মতো গ্যাস পাচ্ছেন না এবং কৃত্রিম সঙ্কট তৈরি হচ্ছে বাজারে।

বিশেষ করে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে, যখন জ্বালানির জোগান (LPG Crisis) নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে, তখন এই ধরনের অপব্যবহার আরও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই কালোবাজারি ও ভর্তুকির অপব্যবহার বন্ধ করতে সরকার এই বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করেছে।

সরকারের মতে, এই পদক্ষেপের ফলে প্রকৃত গ্রাহকরা সুবিধা পাবেন এবং জ্বালানি বণ্টন আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ হবে। পাশাপাশি ভর্তুকি সরাসরি সঠিক মানুষের কাছেই পৌঁছবে, এমনটাই আশা করা হচ্ছে।

বাড়ি থেকে কীভাবে এলপিজি-র e-KYC করবেন:

  • LPG কোম্পানির অ্যাপ ডাউনলোড: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (Indian Oil Corporation), ভারত পেট্রোলিয়াম (Bharat Petroleum) বা হিন্দুস্তান পেট্রোলিয়ামের (Hindustan Petroleum) অফিসিয়াল অ্যাপ মোবাইলে ইনস্টল করুন
  • Aadhaar FaceRD অ্যাপটি Android বা iOS-এ ডাউনলোড করে নিন
  • আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা LPG আইডি দিয়ে লগ-ইন করুন
  • e-KYC / Aadhaar Authentication অপশন বেছে নিন
  • আপনার আধার কার্ডের (Aadhaar Card) নম্বর দিন। নিশ্চিত করুন, আপনার মোবাইল নম্বরটি আধারের সঙ্গে যুক্ত রয়েছে
  • এরপর অ্যাপ আপনাকে FaceRD অ্যাপে নিয়ে যাবে
  • স্ক্রিনে দেখানো নির্দেশ অনুযায়ী নিজের মুখ স্ক্যান করুন
  • সাবমিট ও কনফার্ম করুন
  • প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনি সফল যাচাইকরণের মেসেজ পাবেন।

```