সরকারি সূত্রে জানানো হয়েছে, বর্তমানে এলপিজি রিফিল বুকিংয়ের ক্ষেত্রে ন্যূনতম ব্যবধান আগের মতোই রয়েছে - শহরাঞ্চলে দুটি বুকিংয়ের মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক, আর গ্রামাঞ্চলে সেই ব্যবধান ৪৫ দিন। এই গাইডলাইন অনুযায়ীই বুকিং চলবে এবং সেটাই কার্যকর থাকবে।

গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল আসেনি, জানাল কেন্দ্র
শেষ আপডেট: 25 March 2026 14:52
দ্য ওয়াল ব্যুরো: রান্নার গ্যাসের বুকিংয়ের (LPG booking timing) নিয়মে বড় পরিবর্তন হয়েছে, এমন খবর সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। তবে সেই জল্পনায় স্পষ্ট ইতি টানল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Petroleum Ministry India) বুধবার জানিয়ে দিল, এলপিজি রিফিল বুকিংয়ের (LPG booking timing rules India) সময়সীমায় কোনও পরিবর্তন আনা হয়নি। সব আগের নিয়মই (no change in LPG refill timeline) বহাল রয়েছে।
আগে যে নিয়ম (LPG refill booking interval) ছিল, অর্থাৎ, শহরাঞ্চলে দুটি বুকিংয়ের (gas cylinder booking India) মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক, আর গ্রামাঞ্চলে সেই ব্যবধান ৪৫ দিন। এই নিয়মই রয়েছে। সেটাই আরও একবার স্পষ্ট করে দিল কেন্দ্র।
একটি সরকারি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, তাদের নজরে এসেছে, কিছু সংবাদমাধ্যমের রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ার পোস্টে দাবি করা হচ্ছে, বিভিন্ন ধরনের গ্যাস সংযোগের ক্ষেত্রে রিফিল বুকিংয়ের নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র গ্রাহক এবং সাধারণ গ্রাহক, উভয় ক্ষেত্রেই আলাদা আলাদা সময়সীমার কথা বলা হচ্ছিল। তবে মন্ত্রকের বক্তব্য, এই সমস্ত দাবি সম্পূর্ণ ভুল এবং বিভ্রান্তিকর।
Clarification: LPG Refill Booking Timings
Reports circulating in sections of the news and on social media about changes in LPG refill booking norms are incorrect.
There is no change in LPG refill booking norms.
• Minimum gap between two refill bookings remains:
– 25 days in… pic.twitter.com/QqTlQYPaHp— Ministry of Petroleum and Natural Gas #MoPNG (@PetroleumMin) March 25, 2026
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভুয়ো পোস্টে বলা হচ্ছিল, PMUY গ্রাহকদের জন্য ৪৫ দিন, নন-PMUY একটি সিলিন্ডার সংযোগের ক্ষেত্রে ২৫ দিন এবং ডবল সিলিন্ডার সংযোগের ক্ষেত্রে ৩৫ দিনের ব্যবধান রাখা হয়েছে। কিন্তু এই তথ্যের কোনও ভিত্তি নেই।
এদিকে ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশনের ( পশ্চিমবঙ্গ) মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস বুধবার বলেন, “মঙ্গলবার তেল সংস্থাগুলির পক্ষ থেকে ওই বার্তা দেওয়া হয়েছিল। ডবল সিলিন্ডার সংযোগ নেওয়া গ্রাহক একটি সিলিন্ডার বুক করার ৩৫ দিন পর আবার পরেরটি বুক করতে পারবেন। এতদিন সেটা ২৫ দিন ছিল। আমাদের আঞ্চলিক অফিসে থেকেও সেই কথা জানিয়ে বলা হয় যে বুক করার সিস্টেমেও নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে। আজ বলা হচ্ছে এমন সিদ্ধান্ত হয়নি।”
কেরলের এক এলপিজি ডিস্ট্রিবিউটরের সিস্টেমের ছবি প্রকাশ করে তাঁদের দাবি, ৩৫ দিন পরের বুকিংয়ের বিষয়টি সেখানে স্পষ্ট।
স্টক পর্যাপ্ত, চিন্তার কারণ নেই
সরকারি সূত্রে জানানো হয়েছে, বর্তমানে এলপিজি রিফিল বুকিংয়ের ক্ষেত্রে ন্যূনতম ব্যবধান আগের মতোই রয়েছে - শহরাঞ্চলে দুটি বুকিংয়ের মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক, আর গ্রামাঞ্চলে সেই ব্যবধান ৪৫ দিন। এই গাইডলাইন অনুযায়ীই বুকিং চলবে এবং সেটাই কার্যকর থাকবে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছে কেন্দ্র। এলপিজি সরবরাহ বা বুকিংয়ের নিয়ম নিয়ে কোনও ভুয়ো খবর বিশ্বাস না করতে এবং তা ছড়িয়ে না দিতে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে, অপ্রয়োজনীয় বা আতঙ্কের বশে গ্যাস সিলিন্ডার বুকিং না করার একটি গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছে সরকার। কারণ, বর্তমানে দেশে পর্যাপ্ত এলপিজি মজুত রয়েছে এবং চাহিদা মেটাতে কোনও সমস্যা নেই।
গতকালই ফের গৃহস্থ গ্রাহকদের একাংশের রান্নার গ্যাসের জোগানে নিয়ন্ত্রণ আরও জোরদার হল বলে জানিয়েছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ডিলার মহল সূত্র। সেখানে বলা হয়েছিল, গ্রাহকের দুটি রান্নার গ্যাসের সিলিন্ডার রয়েছে, তাঁকে এ বারে একটি সিলিন্ডার বুক করার পরে ৩৫ দিন অপেক্ষা করতে হবে। ৩৫ দিন পরে তিনি ফের নতুন সিলিন্ডার বুক করতে পারবেন।
তবে যে গৃহস্থের একটি সিলিন্ডারের সংযোগ রয়েছে, তাঁর ক্ষেত্রে দুটি সিলিন্ডার বুক করার মধ্যে সময়ের ফারাক আগের মতো একই থাকছে, ২৫ দিন।
সেই তথ্যের কোনও সত্যতা নেই, সেটাও আরও একবার স্পষ্ট করে দিল পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক।