Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

পাটনায় প্রেমঘটিত কারণে নৃশংস খুন ভাই-বোন! মৃত্যু নিশ্চিত করতে দেহে আগুন দিয়ে দেয় দুষ্কৃতীরা

এই নৃশংসতা দেখে স্তব্ধ গোটা এলাকা। অপরিণত প্রেম ও হিংসার এমন ভয়ঙ্কর পরিণতিতে শোকস্তব্ধ প্রতিবেশীরা। 

পাটনায় প্রেমঘটিত কারণে নৃশংস খুন ভাই-বোন! মৃত্যু নিশ্চিত করতে দেহে আগুন দিয়ে দেয় দুষ্কৃতীরা

অভিযুক্তরা

গার্গী দাস

শেষ আপডেট: 3 August 2025 14:03

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ হত্যাকাণ্ডে শিউরে উঠেছে পাটনা। দুই নাবালক ভাই-বোনকে কেরোসিন ঢেলে জীবন্ত জ্বালিয়ে মারার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানিয়াপুর থানা এলাকায়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, স্কুলজীবনের পুরনো প্রেমে ভাঙনের জেরে এই নৃশংস খুন। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে পাটনা পুলিশ।

শনিবার সাংবাদিক সম্মেলনে পাটনার এসএসপি কার্তিকেয় শর্মা জানান, ধৃত দুই যুবক শুভম কুমার (১৯) ও রোশন কুমার (১৯) মিলে এই হত্যার ছক কষে। শুভম একসময় স্কুলজীবনে মৃত কিশোরীর সঙ্গে সম্পর্কে ছিল। কিন্তু পারিবারিক আপত্তির কারণে সেই সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি ওই কিশোরীর সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক গড়ে ওঠায় ক্ষিপ্ত হয়ে ওঠে শুভম।

এরপরই সে সিদ্ধান্ত নেয়, 'যদি ও আমার না হতে পারে, তাহলে আর কারও নয়।' এই বিকৃত মানসিকতা থেকেই খুনের ছক কষে সে। তদন্তে জানা গিয়েছে, শুভম কেরোসিন সংগ্রহ করে প্রথমে কিশোরীর বাড়িতে যায়। সেই সময় তার ভাই ঘুমিয়ে ছিল। প্রথমে ইট দিয়ে মাথা থেঁতলে ভাইকে খুন করে। এরপর মেয়েটিকেও একইভাবে হত্যা করে। পরে রোশনকে সঙ্গে নিয়ে কেরোসিন ঢেলে দুটি দেহে আগুন ধরিয়ে দেয়। তারপর বাড়ির দরজা বন্ধ করে চম্পট দেয় তারা।

পুলিশের দাবি, খুনের পরিকল্পনা অন্তত এক সপ্তাহ আগে করেছিল তারা। রোশন ওই কিশোরীর সহপাঠী ছিল, তিনিই শুভমকে পরিচয় করিয়ে দেয়। শুভম আগে থেকেই কিশোরীর পরিবারের সঙ্গে পরিচিত ছিল। তাই বাড়িতে ঢুকতে কোনও অসুবিধা হয়নি। খুনের পর রোশন শুভমকে পালাতে সাহায্য করে এবং প্রমাণ লোপাটেও সক্রিয় ভূমিকা নেয় বলে জানা যাচ্ছে।

এই ঘটনার জেরে আরেক বিস্ফোরক মোড় নিয়েছে তদন্ত। পাটনা পুলিশ জানিয়েছে, সিপিআই (এমএল)-এর বিধান পরিষদ সদস্য (এমএলসি) গোপাল রবিদাসের বিরুদ্ধেও একটি মামলা রুজু করা হয়েছে। যদিও এখনও বিস্তারিত তথ্য সামনে আসেনি। রাজনৈতিক প্রভাব খাটানোর কোনও চেষ্টা কি হয়েছিল? তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এই নৃশংসতা দেখে স্তব্ধ গোটা এলাকা। অপরিণত প্রেম ও হিংসার এমন ভয়ঙ্কর পরিণতিতে শোকস্তব্ধ প্রতিবেশীরা। পুলিশ ইতিমধ্যেই চার্জশিট প্রস্তুত করছে বলে সূত্রের খবর। শীঘ্রই অভিযুক্তদের আদালতে পেশ করে কড়া শাস্তির দাবি জানাবে তারা।


```