Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

স্কুল থেকে ঘরে ফিরতেই বিপদ! একই ঘরে পুড়ে মারা গেল পাটনার নার্সের দুই সন্তান

এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে, একটি পোড়া দেহ বিছানার উপর পড়ে রয়েছে, মুখ কাপড় দিয়ে ঢাকা। দরজার পাশে বসে শিশুটির মা কান্নায় ভেঙে পড়েছেন। 

স্কুল থেকে ঘরে ফিরতেই বিপদ! একই ঘরে পুড়ে মারা গেল পাটনার নার্সের দুই সন্তান

কাপড়ে মোড়া দেহ

গার্গী দাস

শেষ আপডেট: 31 July 2025 17:39

দ্য ওয়াল ব্যুরো: পাটনার জানিপুরে নিজের বাড়ির ভিতরে আগুনে পুড়ে মৃত্যু হল দুই শিশুর। পুলিশের প্রাথমিক অনুমান, কেউ তাদের গায়ে বা তারা যে ঘরে ছিল, সেখানে আগুন লাগিয়ে দিয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরের, মৃত ভাই-বোনের নাম অংশ ও অঞ্জলি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় বাড়িতে কেউ ছিল না। স্কুল থেকে ফিরে অংশ ও অঞ্জলি নিজের ঘরে ঢোকে। কিছুক্ষণের মধ্যেই আশপাশে ধোঁয়া দেখা যায়। প্রতিবেশীরা ছুটে এসে দেখেন, ভিতরে আগুন জ্বলছে। দরজা ভেঙে ঢুকে ততক্ষণে সব শেষ।

এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে, একটি পোড়া দেহ বিছানার উপর পড়ে রয়েছে, মুখ কাপড় দিয়ে ঢাকা। দরজার পাশে বসে শিশুটির মা কান্নায় ভেঙে পড়েছেন। জানা গেছে, তিনি এইমস পাটনার নার্স। পাশেই প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু দুই সন্তানকে হারিয়ে ততক্ষণে কথা বলার মতো অবস্থায় নেই তিনি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ইচ্ছাকৃত ভাবেই আগুন লাগানো হয়েছে। দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দিয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কেউ ভিতর থেকে ঘরে ঢুকেছিল কি না, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেনসিক দল ও দমকল বিভাগ। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। দুটি শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তদন্ত শুরু হয়েছে।

পড়শিদের অনেকেই জানিয়েছেন, সাম্প্রতিককালে ওই বাড়ির সঙ্গে কারও কোনও ঝামেলা বা শত্রুতার কথা তাঁরা জানেন না। তবে স্থানীয়দের অনেকে দুষ্কৃতীচক্রের সম্ভাবনার কথাও বলছেন।
 


```