Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তি

অভিযোগকারীর দাবি, গর্ভধারণের খবর জানার পরই তাঁকে গোপনে গর্ভপাত করানোর পরিকল্পনা করেন প্রেমিক। এক বাটি রাবড়ির খেয়ে শরীর খারাপ লাগতে শুরু করে। 

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তি

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 July 2025 15:51

দ্য ওয়াল ব্যুরো: প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে। তারপর শারীরিক সম্পর্ক, গর্ভধারণ এবং শেষপর্যন্ত লুকিয়ে মিষ্টিতে মিশিয়ে খাইয়ে দেওয়া হল গর্ভপাতের ওষুধ। চাঞ্চল্যকর এই ঘটনা পুণের। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে প্রতারণা ও গর্ভপাতের মামলা রুজু করেছে পুলিশ। আটক করে নেওয়া হয়েছে হেফাজতে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারী ২৮ বছরের এক তরুণী। তাঁর বক্তব্য, আদর্শ ভালমিক মেশরাম নামের এক যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্কে জড়ান এবং একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এই সম্পর্কে থাকাকালীনই ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

অভিযোগকারীর দাবি, গর্ভধারণের খবর জানার পরই তাঁকে গোপনে গর্ভপাত করানোর পরিকল্পনা করেন মেশরাম। এক বাটি রাবড়ির খেয়ে শরীর খারাপ লাগতে শুরু করে। তরুণী কিছু বুঝে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা পরীক্ষা করে জানান গর্ভপাত হয়ে গিয়েছে।

তদন্তে জানা যায়, রাবড়ির মধ্যেই মিশিয়ে দেওয়া হয়েছিল গর্ভপাতের ওষুধ। বিষয়টি বুঝতে পেরে প্রেমিককে প্রশ্ন করতেই তিনি সব স্বীকার করেন এবং স্পষ্ট জানিয়ে দেয়, তিনি বিয়ে করবেন না। মানসিকভাবে ভেঙে পড়েন তরুণী। পরে পুলিশের দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে আদর্শ মেশরামকে গ্রেফতার করা হয়েছে এবং আদালতে পেশ করা হলে তাঁকে পুলিশ হেফাজতে পাঠানো হয়।

পুণের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'অভিযুক্ত বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।'


```