Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

জগন্নাথের মুখ আঁকা পাপোশ বিক্রি অনলাইনে, চিনের আলি এক্সপ্রেসকে ধিক্কার হিন্দুদের

এদেশে তো বটেই, বিদেশেও হিন্দুদের ঘৃণা, বিদ্বেষ ও ক্রোধ দেখা দিয়েছে। এদেশে প্রভু জগন্নাথদেব নারায়ণস্বরূপ বলে পুজো করা হয়। প্রতিদিন পুরীর জগন্নাথধামে লাখো মানুষ পুজো দিতে যান।

জগন্নাথের মুখ আঁকা পাপোশ বিক্রি অনলাইনে, চিনের আলি এক্সপ্রেসকে ধিক্কার হিন্দুদের

জগন্নাথের মুখ আঁকা পাপোশ।

শেষ আপডেট: 30 July 2025 16:46

দ্য ওয়াল ব্যুরো: পাপোশএ জগন্নাথের ছবি। চিনা মালিকানার ই-কমার্স প্ল্যাটফর্ম আলি এক্সপ্রেসে তা বিক্রি হচ্ছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে এদেশে তো বটেই, বিদেশেও হিন্দুদের ঘৃণা, বিদ্বেষ ও ক্রোধ দেখা দিয়েছে। এদেশে প্রভু জগন্নাথদেব নারায়ণস্বরূপ বলে পুজো করা হয়। প্রতিদিন পুরীর জগন্নাথধামে লাখো মানুষ পুজো দিতে যান। হিন্দুদের প্রায় প্রতি ঘরে একটি অন্তত জগন্নাথের মূর্তি বা ছবি থাকে। সেই ভগবানের ছবি আঁকা পাপোশ নিয়ে যথারীতি মুখিয়ে উঠেছেন ভক্তরা।

পাপোশ মানে যেখানে পা মোছা হয়। অর্থাৎ স্বয়ং জগন্নাথের মুখের উপর পা ঘষে মুছতে হবে এই ডোরম্যাটে। আর তাতেই ওড়িশা সহ গোটা দেশে হইচই পড়ে গিয়েছে। নেট দুনিয়ায় গেল গেল রব পড়ে গিয়েছে। একে হিন্দু ধর্মীয় ভাবাবেগে ইচ্ছাকৃত আঘাত বলে ব্যাখ্যা করেছেন সকলেই।

নেট জগতে ভাইরাল হওয়া এই পাপোশের ছবিতে দেখা যাচ্ছে, এর উপরে জগন্নাথের মুখ আঁকা রয়েছে। শুধু তাই নয়, এক মহিলা পা দিয়ে সেই জগন্নাথের মুখের উপর দাঁড়িয়ে পা মুচছেন। আলিএক্সপ্রেসের তালিকায় এর বিবরণে বলা হয়েছে, নন-স্লিপ সফ্ট ওয়াটার আপটেক কার্পেট। যার মূল্য ৭৮৭ টাকার কাছাকাছি।

এই ঘটনার প্রতিক্রিয়ায় শ্রীজগন্নাথ মন্দির ম্যানেজমেন্ট কমিটির প্রাক্তন সদস্য মাধব পূজাপাণ্ডা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তিনি মন্দির প্রশাসনের কাছে ওড়িশা সরকার ও কেন্দ্রের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। চিনা কর্তৃপক্ষের সঙ্গে দ্রুত কূটনৈতিক পদক্ষেপেও অনুরোধ করে এই মুহূর্তে এই সামগ্রী বিক্রি বন্ধের নির্দেশ দেওয়ার দাবি তুলেছেন।

প্রাক্তন এমপি ও বিজু জনতা দল নেতা অমর পট্টনায়কও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি আরও বলেন, জগন্নাথদেবের মুখ নিয়ে যেন খেলা চলছে। বিভিন্ন সামগ্রীতে তা সে ব্যাগ হোক কিংবা শাড়ি, সবেতেই ভগবানকে নিয়ে খেলা চলছে। এসব বন্ধ হওয়া উচিত। সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, আলি এক্সপ্রেস এটা হচ্ছেটা কীহিন্দুদের ভগবানকে নিয়ে আপনারা ডোরম্যাট বানিয়েছেন! এখনই এটা তুলে নিন। আপনাদের পক্ষে এটা অত্যন্ত লজ্জাজনক ও অশ্রদ্ধামূলক কাজ হয়েছে।


```