Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মুসলিম নেতা মহিদীনকে বিশিষ্ট তামিল সম্মান দিলেন স্টালিন, তামিলনাড়ুতে ভোট বাংলার সঙ্গেই

খাদার মহিদীন দীর্ঘ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এম করুণানিধির ঘনিষ্ঠ সহচর ছিলেন।

মুসলিম নেতা মহিদীনকে বিশিষ্ট তামিল সম্মান দিলেন স্টালিন, তামিলনাড়ুতে ভোট বাংলার সঙ্গেই

কেএম খাদার মহিদীন ও স্টালিন

গার্গী দাস

শেষ আপডেট: 15 August 2025 11:24

দ্য ওয়াল ব্যুরো: পুরস্কার ঘোষণা হয়েছিল আগেই। স্বাধীনতা দিবসের মঞ্চে চেন্নাইয়ে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) নেতা কেএম খাদার মহিদীনকে ‘থাগাইসাল তামিঝার’ তুলে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তামিলনাড়ু সরকারের (বিশিষ্ট তামিলীয়) বিশেষ পুরস্কার এটি।

স্টালিন এদিন শুরুতেই বলেন, ‘এ রাজ্যের ক্ষমতা ফিরিয়ে আনার জন্য আইনি পদক্ষেপ এগিয়ে নিয়ে যাওয়ার সময় এসেছে। রাজ্যকে প্রাপ্য তহবিল পেতে বারবার সংগ্রাম করতে হচ্ছে। এটা কেন্দ্র-রাজ্য কাঠামোর জন্য শুভ নয়।’ এরপরই তিনি মঞ্চে ডেকে সম্মান জানান প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বকে।

খাদার মহিদীন দীর্ঘ দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ডিএমকে নেতা এম করুণানিধির ঘনিষ্ঠ সহচর ছিলেন। এক সময় ‘মানিসুদার’ পত্রিকার সম্পাদনাও করেছেন। ভারতীয় রাজনীতির গভীর জ্ঞান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কাজে তাঁর অবদানের জন্যই এই সম্মান।

২০২১ সালে রাজ্য সরকার এই পুরস্কার প্রবর্তন করে, তামিলনাড়ু ও তামিল সমাজের উন্নয়নে যাঁদের অবদান বিশেষ, তাঁদের সম্মান জানাতে। এর আগে এই পুরস্কার পেয়েছেন প্রবীণ কমিউনিস্ট নেতা এন শঙ্করাইয়া, আর নল্লাকান্নু, দ্রাবিড়ার কাজগম নেতা কে ভীরামানি এবং প্রবীণ কংগ্রেস নেতা কুমারী আনন্দন। এবার সেই তালিকায় যোগ হল খাদার মহিদীনের নাম।

হঠাৎ সংখ্যালঘু গোষ্ঠীর নেতাকে এই সম্মানে ভূষিত করা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন, ভোটের আগে এটা স্টালিনের কূটনৈতিক কোনও চাল হতে পারে। বিরোধীদের অনেকে আবার বলছেন, মুসলিম তোষণ করে ভোট ব্যাঙ্ক হাতানোর জন্য এই সম্মান। এই নিয়ে তুঙ্গে চর্চা।


```