Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

খাড়্গেজি বসে স্লোগান দিন, ক্লান্ত হয়ে চলে গেছে, রাজ্যসভায় মজার ছলে মোদীবাণে বিদ্ধ কংগ্রেস

রাজ্যসভায় বিরোধীদের তীব্র স্লোগানের মধ্যেই বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাব দিতে গিয়ে শুরুতেই কংগ্রেস সভাপতি তথা উচ্চকক্ষে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

খাড়্গেজি বসে স্লোগান দিন, ক্লান্ত হয়ে চলে গেছে, রাজ্যসভায় মজার ছলে মোদীবাণে বিদ্ধ কংগ্রেস

বিরোধীদের স্লোগানের মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে (Mallikarjun Kharge) লক্ষ্য করে মজা করেন প্রধানমন্ত্রী।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 5 February 2026 17:51

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যসভায় বিরোধীদের তীব্র স্লোগানের মধ্যেই বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের জবাব দিতে গিয়ে শুরুতেই কংগ্রেস সভাপতি তথা উচ্চকক্ষে বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেকে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একদিন আগে লোকসভায় তাঁর বক্তব্য স্থগিত হয়ে যাওয়ার পর এদিন উচ্চকক্ষে বক্তব্য শুরু হতেই বিরোধী সাংসদরা স্লোগান তুলতে থাকেন— ‘বিরোধী দলনেতাকে বলতে দাও’ (LoP ko bolne do) এবং ‘তানাশাহি চলবে না’ (tanashahi nahi chalegi)।

বিরোধীদের স্লোগানের মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে (Mallikarjun Kharge) লক্ষ্য করে মজা করেন প্রধানমন্ত্রী। চেয়ারম্যানকে উদ্দেশ্য করে মোদী বলেন, খাড়্গেজির বয়সের কথা ভেবে তাঁকে বসে বসেই স্লোগান দিতে দেওয়া হোক, যাতে তাঁর কোনও অসুবিধা না হয়। প্রধানমন্ত্রী বলেন, পিছনে আপনাদের অনেক তরুণ সাংসদ রয়েছেন, তাঁরা দাঁড়িয়ে স্লোগান দিতে পারেন। মোদীর এই মন্তব্যে বিজেপি শিবিরে হাসির রোল ওঠে। এরপর প্রধানমন্ত্রী বক্তব্য চালিয়ে যেতেই বিরোধী সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। তখনও মোদী ফের বলেন, থক গয়ে, চলে গয়ে। মোদী তাঁর বক্তৃতায় জানান, ভারত দ্রুতগতিতে বিকশিত ভারত ২০৪৭ (Viksit Bharat 2047) লক্ষ্যপূরণের দিকে এগোচ্ছে।

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, এই একটা দল যাদের কোনও ভাবনা নেই, কোনও দৃষ্টিভঙ্গি নেই, কোনও পরিকল্পনা নেই। আগে কোনও চুক্তির কথা উঠলেই মানুষ বফর্স (Bofors) কেলেঙ্কারির কথা মনে করত। এখন সরকার তাদের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করতে ব্যস্ত। তিনি আরও বলেন, ভারত এখন একের পর এক ভবিষ্যৎমুখী বাণিজ্য চুক্তি (Trade Deals) করছে বিশ্বের গুরুত্বপূর্ণ ও উন্নত অর্থনীতির দেশগুলির সঙ্গে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের (European Union) সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত হয়েছে, যেখানে ২৭টি দেশ অন্তর্ভুক্ত। মোদীর দাবি, আজ যারা হতাশ ও ক্লান্ত, তাদের একদিন জবাব দিতে হবে। কীভাবে তারা দেশকে এমন অবস্থায় নিয়ে গিয়েছিল, যেখানে বিশ্বের কোনও দেশই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে রাজি ছিল না।

ভোটব্যাঙ্ক রাজনীতির (Vote-bank politics) সমালোচনা করে মোদী বলেন, যারা শুধু ভোটের হিসেব করে চলে, তারা কখনও দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে শক্তিশালী করতে পারে না। তাঁর বক্তব্যে স্পষ্ট, কংগ্রেসের দূরদর্শী নেতৃত্বের অভাবেই দেশকে দীর্ঘদিন পিছিয়ে থাকতে হয়েছে।


```