Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'লগনে দো নজর, যে প্রদীপকে ঝড়ের মধ্যে চলতে হবে', সংসদে হুইল চেয়ারে শশীর কাব্যিক কটাক্ষ

 বুধবার সংসদের মকরদ্বার (Parliament Makar Dwar) থেকে হুইল চেয়ারে বেরোনোর সময় সাংবাদিকদের তারুর বলেন, তাঁর পায়ে হালকা ফ্র্যাকচার হয়েছে এবং অন্তত চার থেকে ছয় সপ্তাহ আরামে থাকতে হবে।

'লগনে দো নজর, যে প্রদীপকে ঝড়ের মধ্যে চলতে হবে', সংসদে হুইল চেয়ারে শশীর কাব্যিক কটাক্ষ

কারও ‘নজর লেগেছে কি না’ প্রশ্নে হাসিমুখে তারুর বলেন, লগনে দো নজর।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 5 February 2026 15:50

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সংসদ ভবনের সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে চিড় ধরেছে কংগ্রেস সাংসদ শশী তারুরের (Shashi Tharoor)। তবু অদম্য উৎসাহে তিনি জানিয়েছেন, আঘাত সত্ত্বেও সংসদের কাজ ও কেরলে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবেন। বুধবার সংসদের মকরদ্বার (Parliament Makar Dwar) থেকে হুইল চেয়ারে বেরোনোর সময় সাংবাদিকদের তারুর বলেন, তাঁর পায়ে হালকা ফ্র্যাকচার হয়েছে এবং অন্তত চার থেকে ছয় সপ্তাহ আরামে থাকতে হবে। তিনি জানান, আমি কাজ চালিয়ে যাব, তবে বাজেট অধিবেশনের (Budget Session) এই অংশে আমাকে হুইল চেয়ার ব্যবহার করতে হবে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের প্রথম পর্ব শেষ হওয়ার কথা ১৩ ফেব্রুয়ারি।

কারও ‘নজর লেগেছে কি না’ প্রশ্নে হাসিমুখে তারুর বলেন, লগনে দো নজর। কাজ চলতেই থাকবে। অর্থাৎ কুসংস্কারকে পাত্তা না দিয়ে নিজের দায়িত্ব পালনেই মনোযোগী তিনি। সংসদের একটি প্রবেশপথের সিঁড়ি দিয়ে নামার সময় ফোনে কথা বলতে বলতে বুধবার হোঁচট খেয়ে পড়ে যান তারুর। সেই সময় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) এবং কংগ্রেসের ইমরান মাসুদ (Imran Masood) সহ কয়েকজন তাঁকে তুলে ধরেন। কিছুটা খুঁড়িয়ে হাঁটার পর আবার নিজেই স্বাভাবিকভাবে এগিয়ে যান তিনি। ঘটনার কয়েক ঘণ্টা পরে এক্স-এ (X) পোস্ট করে থারুর লেখেন, কয়েকটা ব্যথা আর একটু আহত আত্মসম্মান ছাড়া বিশেষ কিছু নয়।

পড়ে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে কাব্যিক ভঙ্গিতেও প্রতিক্রিয়া দেন তারুর। তিনি লেখেন, যে প্রদীপকে ঝড়ের মধ্যেও জ্বলতে হবে, তাকে সাবধানে চলতেই হবে। অর্থাৎ দুর্ঘটনাকে জীবনের পথচলারই অংশ হিসেবে দেখছেন তিনি। এদিকে সংসদের অচলাবস্থা (Opposition protests) প্রসঙ্গে তারুর বলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) কথা বলতে দেওয়া উচিত, বিশেষ করে যখন বিষয়টি ইতিমধ্যেই জনসমক্ষে রয়েছে। তাঁর মতে, সংসদে মত প্রকাশের সুযোগই গণতন্ত্রের মূল ভিত্তি।


```