Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগ

কেরলের ‘মা মনসা’ রোশনি ৬ মিনিটে বশ করলেন ১৮ ফুট লম্বা কিং কোবরাকে, দেখুন ভিডিও

সেই রেকর্ডের খাতায় এবার ১৮ ফুট লম্বা, ২০ কেজি ওজনের, পৃথিবীর সবথেকে বিষধর সাপ কিং কোবরাকে মাত্র ৬ মিনিটের মধ্যে বশে নিয়ে এলেন।

কেরলের ‘মা মনসা’ রোশনি ৬ মিনিটে বশ করলেন ১৮ ফুট লম্বা কিং কোবরাকে, দেখুন ভিডিও

নেটদুনিয়াকে টুপি খুলে কুর্নিশ জানাতে বাধ্য করলেন রোশনি।

শেষ আপডেট: 7 July 2025 13:52

দ্য ওয়াল ব্যুরো: কেরলের মা মনসা তিরুবনন্তপুরমের বিট অফিসার জিএস রোশনি। আট বছরের কর্মজীবনে এ পর্যন্ত প্রায় ৮০০ বিষধর ও নির্বীষ সাপ ধরার রেকর্ড রয়েছে তাঁর। সেই রেকর্ডের খাতায় এবার ১৮ ফুট লম্বা, ২০ কেজি ওজনের, পৃথিবীর সবথেকে বিষধর সাপ কিং কোবরাকে মাত্র ৬ মিনিটের মধ্যে বশে নিয়ে এলেন। একইসঙ্গে ভাইরাল হওয়া সেই ছবিতে নেটদুনিয়াকে টুপি খুলে কুর্নিশ জানাতে বাধ্য করলেন রোশনি।

কেরল বনবিভাগের বিট অফিসার রোশনি এই প্রথম কোনও কিং কোবরাকে শুধুমাত্র সাপ ধরার স্টিক দিয়ে বস্তাবন্দি করেন। বর্ষার জলের তোড়ে একটি ঝরনায় ভেসে যাওয়া কিং কোবরাটি একটি ঝোপের কোনায় আটকে ছিল। প্রসঙ্গত, ওই ঝরনায় রোজ স্থানীয় গ্রামবাসীরা স্নান করেন। রবিবার বিকেলে তাঁরাই ওই বিষধরের খবর বন দফতরকে দেন। টিভি চ্যানেলগুলিকে রোশনির সাপ উদ্ধারের ঘটনা প্রচারিত হওয়ার পর থেকেই অসংখ্য প্রশংসার বন্যায় ভেসে যাচ্ছেন তিনি।

একজন তো লিখেই বসেছেন, যেসব মহিলারা আরশোলা-টিকটিকি দেখে ভয়ে ডুকরে ওঠেন, রোশনিকে দেখে তাঁদের শেখা উচিত। ভিডিওতে দেখা গিয়েছে, রোশনি যখন সাপটি ধরছিলেন, তখন চারপাশে বহু মানুষ উপস্থিত ছিলেন। কিন্তু, কেউ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। একহাতে বন দফতরের সাপ ধরার স্টিক ও অন্য হাতে কালো রঙের বস্তা নিয়ে একাই সাপটি ধরছিলেন। যদিও আশপাশ থেকে আসা নানান পরামর্শবাণী শোনা গিয়েছে। তাতেই একজন নেট দেওয়ালে লিখেছেন, সাবাশ ম্যাডাম! কারও সাহায্য ছাড়াই একা অসাধ্য সাধন করেছেন। 

বন বিভাগের ব়্যাপিড রেসপন্স টিমের পাঁচ সদস্যের একজন হলেন রোশনি। তিনি গিয়েই একমুখ বাঁকানো সাপ ধরার লাঠি দিয়ে সাপের মাথাকে কবজা করে লেজটি ধরে ফেলেন। তারপর মাত্র ৬ মিনিটের কৌশলে অত পেল্লাই সাইজের সাপটিকে বস্তায় ঢুকে পড়তে বাধ্য করেন। সংবাদ সংস্থার কাছে রোশনি বলেন, এটা বেশ পরিণত সাপ। ভয়ঙ্কর বিষধর। দক্ষিণ কেরলে এ ধরনের সাপ খুব সচরাচর দেখা যায় না। এই প্রথম তিনি কিং কোবরা ধরলেন। সাপটিকে পরে গভীর জঙ্গলে ছেড়ে আসা হয়েছে।


```