Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাক সেনার বিশ্বস্ত চর ছিলাম, মুম্বই হামলায় জড়িত, NIA-এ জেরায় অবশেষে কবুল তাহাউর রানার

এনআইএ হেফাজতে শেষমেশ পাকিস্তানি চর তাহাউর রানা বয়ান দিয়েছেন, মুম্বই হামলায় তিনি জড়িত ছিলেন।

পাক সেনার বিশ্বস্ত চর ছিলাম, মুম্বই হামলায় জড়িত, NIA-এ জেরায় অবশেষে কবুল তাহাউর রানার

তাহাউর রানার বিস্ফোরক স্বীকারোক্তি। ফাইল ছবি।

শেষ আপডেট: 7 July 2025 12:43

দ্য ওয়াল ব্যুরো: ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা অবশেষে স্বীকার করলেন যে, তিনি পাকিস্তানি সেনাবাহিনীর অন্যতম বিশ্বস্ত চর ছিলেন। এনআইএ হেফাজতে শেষমেশ পাকিস্তানি চর তাহাউর রানা বয়ান দিয়েছেন, মুম্বই হামলায় তিনি জড়িত ছিলেন।

তাহাউর হুসেন রানাকে প্রথম থেকেই ভারত সরকার মুম্বই হামলার অন্যতম পান্ডা বলে সব ধরনের প্রমাণ দিয়ে এসেছে। অবশেষে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) জেরায় রানা কবুল করে নিলেন, ২০০৮ সালের গণহত্যায় তাঁর বিশেষ ভূমিকার কথা। পাকিস্তানি সেনাবাহিনী ও পাক চর সংস্থা আইএসআইয়ের (ISI) অত্যন্ত বিশ্বাসী ও অনুগত চর হিসেবে কাজ করতেন তিনি।

রানা বর্তমানে এনআইএ হেফাজতে দিল্লির তিহার জেলে বন্দি। মুম্বই অপরাধ দমন শাখার জেরায় তিনি মেনে নিয়েছেন, রানা এবং তাঁর বন্ধু ডেভিড হেডলি পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তোইবার সঙ্গে বেশ কয়েকবার প্রশিক্ষণ নিয়েছেন। রানা এও জানিয়েছেন, লস্কর মূলত চর হিসেবে কাজ করে পাক বাহিনীর সঙ্গে। সূত্রে জানা গিয়েছে, রানা মেনে নিয়েছেন, মুম্বইয়ে একটি অভিবাসন সংক্রান্ত সংস্থা খোলার বুদ্ধি তাঁরই। ব্যবসায়িক খরচ দেখিয়েই টাকাপয়সার লেনদেন হয়েছিল। রানা এও কবুল করেছেন, মুম্বই হামলার সময় তিনি শহরেই ছিলেন এবং জঙ্গি ছকের সঙ্গেও জড়িত ছিলেন। রানা নিজে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে গিয়ে রেকি করেছিলেন বলে স্বীকার করেন।


```