আজ শহরের আকাশ থাকবে মূলত মেঘলা। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকে হালকা বৃষ্টি চলছেও বেশ কিছু এলাকায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 July 2025 10:44
দ্য ওয়াল ব্যুরো: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। এর জেরে সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আজ বৃষ্টি তুলনামূলকভাবে কম হলেও মঙ্গলবার থেকে ফের ভারী বর্ষণের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। সকালে থেকে বৃষ্টি শুরু হয়েছে এর মধ্যে বেশ কয়েকটি জায়গায়। আকাশ অন্ধকার। আগামীকাল, মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে।
বুধবার থেকে শুক্রবার বৃষ্টি কিছুটা কমবে। ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
আজ সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তেমন কোথাও। তবে উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আজ শহরের আকাশ থাকবে মূলত মেঘলা। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সকাল থেকে হালকা বৃষ্টি চলছেও বেশ কিছু এলাকায়। আকাশ মেঘলা। আগামীকালও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। রোদ উঠলে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বেশি রয়েছে।