Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

মঞ্চে ভারত মাতার ছবি, তাই পরিবেশ দিবসের অনুষ্ঠান রাজভবন থেকে সরিয়ে নিল কেরলের সিপিএম সরকার

দক্ষিণের বাকি রাজ্যগুলির পাশাপাশি কেরলেও রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ বিগত বহু বছর ধরে চলছে।

মঞ্চে ভারত মাতার ছবি, তাই পরিবেশ দিবসের অনুষ্ঠান রাজভবন থেকে সরিয়ে নিল কেরলের সিপিএম সরকার

কেরলের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।

শেষ আপডেট: 6 June 2025 07:45

দ্য ওয়াল ব্যুরো: কেরলের (Kerala) রাজ্য সরকার বনাম রাজভবনে (Raj Bhawan, Kerala) সংঘাতে এবার নয়া ইস্যু ভারত মাতা (Bharat Mata)। বিশ্ব পরিবেশ দিবসের (World environment day) অনুষ্ঠান এবার রাজভবনের দরবার হলে করার সিদ্ধান্ত নিয়েছিল কেরলের পরিবেশ ও কৃষি দফতর। সেখানে প্রধান অতিথি হিসাবে হাজির থাকার কথা ছিল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের (Rajendra Viswanath Karlekar, the Governor of Kerala)। কিন্তু বৃহস্পতিবার অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে অনুষ্ঠানের স্থান পরিবর্তন করা হয়। অনুষ্ঠান হয় রাজ্য সচিবালয়ে।

আচমকা এই সিদ্ধান্তের পিছনে ছিল ভারত মাতার একটি ছবি। রাজ্য সরকারের অনুষ্ঠান হলেও রাজ্যপালের ইচ্ছায় মঞ্চে ভারত মাতার একটি ছবি রাখা ছিল। বৃহস্পতিবার সকালে সরকারি আধিকারিকেরা বিষয়টি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে (Pinarayi Vijayana, the Chief Minister of Kerala)  জানালে তিনি আপত্তি করেন। মুখ্যমন্ত্রীর কথা রাজ্যপালকে জানিয়ে বলা হয়, সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে যেন ভারত মাতার ছবিটি সরিয়ে ফেলা হয়। রাজ্যপাল সেই প্রস্তাবে রাজি হননি। শেষে অনুষ্ঠানস্থলই বদলে দেয় রাজ্য সরকার। পরিবেশ দিবসের অনুষ্ঠান হয় রাজ্যপালকে ছাড়াই।

যদিও রাজভবনের দরবার হলের ওই একই মঞ্চে রাজ্যপালের উদ্যোগে পরিবেশ দিবস পালিত হয়। রাজ্যপাল ভারত মাতার প্রতিকৃতিতে ফুল-মালা দিয়ে শ্রদ্ধা জানান। ভাষণে রাজ্য সরকারের সিদ্ধান্তের তীব্র নিন্দা করেন তিনি।

দক্ষিণের বাকি রাজ্যগুলির পাশাপাশি কেরলেও রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ বিগত বহু বছর ধরে চলছে। আগের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের সঙ্গে গোলমাল আদালত পর্যন্ত গড়ায়। সেই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে বর্তমান রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ চলমান। এবার বিতর্কের তালিকায় ঢুকে পড়ল ভারত মাতা। রাজ্যপালের অভিযোগ, রাজ্য সরকার ভারত মাতার অবমাননা করেছে। রাজ্যপাল বলেন, একজন মন্ত্রীর কথায় অনুষ্ঠান রাজভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি এমন ঘটনা আর বরদাস্ত করবেন না।

অন্যদিকে, কৃষিমন্ত্রী পি প্রসাদ বলেন, রাজ্যপালের জেদের কারণেই অনুষ্ঠানস্থল বদল করতে হল। রাজ্য সরকার ভারত মাতার প্রতি অসম্মান করেনি। যেহেতু সরকারি অনুষ্ঠান তাই ছবিটি না রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। রাজ্যপাল তা মানতে চাননি। কেরল সরকারের বক্তব্য, রাজ্যপাল সংবিধানের রক্ষক। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সরকারি অনুষ্ঠান মঞ্চে একটি ধর্মের দেবতার ছবি থাকা মোটেই বাঞ্ছনীয় নয়।


```