Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

কর্নাটকে মেয়েকে খুন করে আত্মঘাতী মহিলা, দরজা খুলে তাজ্জব পুলিশ

কর্নাটকের শিবমোগগায় সরকারি হাসপাতালের কোয়ার্টার থেকে উদ্ধার হল এক মহিলা ও তাঁর ১২ বছরের মেয়ের দেহ। প্রাথমিক তদন্তে জানা গেছে, মানসিক সমস্যার জেরে ওই মহিলা মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ।

কর্নাটকে মেয়েকে খুন করে আত্মঘাতী মহিলা, দরজা খুলে তাজ্জব পুলিশ

শ্রুতি ও তাঁর মেয়ে

গার্গী দাস

শেষ আপডেট: 3 October 2025 15:45

দ্য ওয়াল ব্যুরো: মেয়েকে খুন করে আত্মঘাতীয় হলেন মহিলা। ঘটনা কর্নাটকের শিবমোগগা জেলার। পুলিশ পরে দুটি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

শ্রুতি একটি সরকারি হাসপাতালের নার্স। তাঁর স্বামী ওই হাসপাতালেরই টেকনিশিয়ান। কিছুদিন আগে তিনি বাড়ি ফিরে আসেন সময়ের আগে। তখন ঘরে শুধুমাত্র মেয়ে পূর্বিকা ছিল। কিছু বুঝে ওঠার আগেই পূর্বিকাকে মারধর করেন বলে অভিযোগ। এরপর নিজে আত্মহত্যা করেন গলায় ফাঁস লাগিয়ে।

রাতে শ্রুতির স্বামী বাড়ি ফিরে দেখেন দরজা লক করা। ধাক্কা দিয়ে কেউ না খুললে প্রতিবেশীদের ডাকেন। সকলের সাহায্যে দরজা খুলে হতভম্ব হয়ে যান তিনি। দেখা যায় মেঝেতে পড়ে রয়েছে পূর্বিকা। তার ঠিক ওপরেই ঝুলছেন শ্রুতি। পূর্বিকার মাথায় সেসময় আঘাতের চিহ্ন পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রুতি মানিসক সমস্যায় ভুগছিলেন। সেই কারণেই হয়তো এমন করেছেন। কিন্তু এবিষয়ে আর কোনও তথ্য পাওয়া যায়নি।

পুলিশ খুন ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা রুজু করেছে এবং ঘটনার অন্যান্য দিকগুলি খতিয়ে দেখছে।


```