Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের! তাড়া করে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকরা, খাওয়ানো হয়েছিল বিষও

মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোনুর স্ত্রী-সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জের! তাড়া করে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকরা, খাওয়ানো হয়েছিল বিষও

পৃথা ঘোষ

শেষ আপডেট: 3 October 2025 14:35

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছিল। সেই রাগ মেটাতে শ্বশুরবাড়ির লোকেরা এক যুবককে হাইওয়ে ধরে তাড়া করতে থাকে। শুধু তাই নয়, ধরে ফেলার পর নির্মমভাবে পেটায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা জোর করে বিষও খাওয়ায় ওই যুবককে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) হাপুড়ে ঘটেছে এই ভয়াবহ ঘটনা।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সোনু। বুধবার সকালে সোনুর সঙ্গে তাঁর স্ত্রীর ঝগড়া হয়। এরপর স্ত্রী নিজের বাবা-মাকে বিষয়টি জানায় এবং বুলন্দশহর থেকে পরিবারের লোকজনকে ডেকে পাঠায় হাপুড়ে।

অভিযোগ, সোনুর শ্বশুরবাড়ির লোকেরা প্রথমে মারধর করে। তারপর পালিয়ে বাঁচতে গেলে তাঁকে হাইওয়েতে তাড়া করে ধরে ফের মারধর করা হয়। ঘটনাস্থলে যাঁরা সোনুকে বাঁচাতে এগিয়ে আসেন, তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে জানা গিয়েছে। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সোনুকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা, হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়।

মৃতের মা সুখবিরি জানান, ‘‘স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হওয়া নতুন কিছু নয়। আমি জানি না, ওদের মধ্যে আসল সমস্যা কী ছিল। তবে আমার ছেলেই সবসময় স্ত্রীর খেয়াল রাখত। স্ত্রীর জন্য এক বিঘা জমি পর্যন্ত বিক্রি করেছে। আমার গয়নাও নিয়ে গিয়েছিল সে। শ্বশুরবাড়ির লোকেরা ওকে কিছু খাইয়ে খুন করেছে।’’

ঘটনাস্থলের কাছাকাছি এক সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একদল মানুষ হাইওয়েতে দৌড়ে সোনুকে ধরার চেষ্টা করছে। তাঁদের মধ্যে একজনের হাতে লাঠিও দেখা যায়।

মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে সোনুর স্ত্রী-সহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সোনু বিষাক্ত পদার্থ খাওয়ার কারণে মারা গেছেন। পিলখুয়া থানার এসএইচও অনিতা চৌহান বলেন, ‘‘তদন্ত চলছে। প্রমাণের ভিত্তিতে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’


```