Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডিভোর্স ছাড়াই স্ত্রীর দ্বিতীয় বিয়ে! ছবি পোস্ট করায় যুবককে বেধড়ক পেটাল শ্বশুরবাড়ির সদস্যরা

কুণাল জানতে পারেন, কোমলের পরিবার উত্তরপ্রদেশের এক যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর দ্বিতীয় বিয়ে ঠিক করেছে। এমনকি কুণালকে সোশ্যাল মিডিয়া থেকে তাঁদের বিয়ের সব ছবি মুছে ফেলার হুমকি দেয়।

ডিভোর্স ছাড়াই স্ত্রীর দ্বিতীয় বিয়ে! ছবি পোস্ট করায় যুবককে বেধড়ক পেটাল শ্বশুরবাড়ির সদস্যরা

যুবককে বেধড়ক পেটাল শ্বশুরবাড়ির সদস্যরা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 October 2025 14:17

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি ফেরার পথে এক যুবককে বেধরক মারধর করার অভিযোগ উঠল তাঁরই শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে (Haryana Man Beaten Up By In Laws)। হরিয়ানার এই ঘটনার নেপথ্যে রয়েছে পারিবারিক বিবাদ, তদন্তে শুরু করেছে পুলিশ।

জানা গেছে, আক্রান্ত যুবকের নাম কুণাল (২৫)। গত বছর ২৬ জুন প্রেমিকা কোমল গোস্বামীকে (২১) বিয়ে করেন। কিন্তু বিয়ের দু'মাসের মধ্যেই স্বামী-সংসার ছেড়ে আবার বাপের বাড়ি ফিরে যান তরুণী।

কুণালের অভিযোগ, 'বিয়ের পর থেকেই কোমল ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি করত। ওর বাড়ির লোক ঠাকুমার অসুস্থ হওয়ার মিথ্যে কথা বলে ডেকে নেয়। তারপর আর কোমল ফিরে আসেনি।' আরও অভিযোগ, কুণালের প্রতি মাসের বেতন ১২ হাজার টাকা। তা জানা সত্ত্বেও কোমলের পরিবার মাসে ৩০ হাজার টাকা করে খোরপোষ চাইত।

কিছুদিন পরই কুণাল জানতে পারেন, কোমলের পরিবার উত্তরপ্রদেশের এক যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর দ্বিতীয় বিয়ে ঠিক করেছে। এমনকি কুণালকে সোশ্যাল মিডিয়া থেকে তাঁদের বিয়ের সব ছবি মুছে ফেলার হুমকি দেয়। তিনি সেই কথা না শোনায় তাঁকে মারধর করা হয় বলেই অভিযোগ।

গত ২৪ সেপ্টেম্বর কাজ থেকে ফেরার পথে একদল দুষ্কৃতী তাঁর রাস্তা আটকে দাঁড়ায়। এরপরই তাঁর বাবার সামনেই মারধর করে।

আক্রান্ত যুবকের দাবি, 'কোমলের বাবা আমাকে ইনস্টাগ্রাম (Instagram) থেকে বিয়ের ছবি ডিলিট করতে বলেছিলেন। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম ডিভোর্স না হওয়া পর্যন্ত ছবি ডিলিট করব না।'

জানা গেছে, কুণাল আর কোমল আইনিমতে বিবাহিত। আগামী ২৫ অক্টোবর তাঁদের বিবাহবিচ্ছেদের মামলার (Divorce Case) শুনানি হবে আদালতে।


```