Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইউটিউব দেখে ভুয়ো NEET স্কোরকার্ড বানাল কর্নাটকের ছাত্র, ছেলের কাণ্ড দেখে পুলিশের দ্বারস্থ বাবা

কর্নাটকের উদুপির এক ১৮ বছরের ছাত্র ১৭ হাজার টাকা দিয়ে ভুয়ো NEET স্কোরকার্ড বানিয়ে তা পরিবারকে দেখায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তাঁর সরকারি কর্মচারী বাবা পুলিশের দ্বারস্থ হন।

ইউটিউব দেখে ভুয়ো NEET স্কোরকার্ড বানাল কর্নাটকের ছাত্র, ছেলের কাণ্ড দেখে পুলিশের দ্বারস্থ বাবা

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 25 June 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: কর্নাটকের উদুপির এক ১৮ বছরের ছাত্র ১৭ হাজার টাকা দিয়ে ভুয়ো NEET স্কোরকার্ড বানিয়ে তা পরিবারকে দেখায়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তাঁর সরকারি কর্মচারী বাবা পুলিশের দ্বারস্থ হন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইউটিউবে একটি চ্যানেলের মাধ্যমে ওই ভুয়ো মার্কশিটের খোঁজ পেয়েছিল ছেলেটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘এডিটিং মাস্টার’ নামের এক ইউটিউব চ্যানেলে দেখা গিয়েছিল কীভাবে NEET, JEE, ও CBSE-র মার্কশিট ডিজিটালি বদলে ফেলা যায়। ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে কিশোরটি। নিজেকে বিষ্ণু কুমার বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি তার সঙ্গে কথা বলে। কয়েকদিনে ইউপিআই-এর মাধ্যমে মোট ১৭ হাজার টাকা পাঠায় ওই কিশোর। এরপর ১৬ জুন তাকে একটি নকল NEET স্কোরকার্ড ও ওএমআর শিট পাঠানো হয়, যেখানে দেখানো হয় তার স্কোর ৬৪৬ এবং অল ইন্ডিয়া ব়্যাঙ্ক ১০৭।

পরিবারকে এই স্কোর দেখানোর পর তার বাবা সন্দেহ প্রকাশ করেন। কারণ, এত ভালো রেজাল্ট হলে তা সংবাদমাধ্যমে আসার কথা ছিল। সেই মিথ্যা মার্কশিট একটি স্থানীয় পত্রিকায় পাঠান তিনি। পরে, যখন তিনি জাতীয় পরীক্ষাপরিচালনা সংস্থার (NTA) ওয়েবসাইটে গিয়ে ফলাফল যাচাই করেন, তখন দেখা যায় আসল স্কোর মাত্র ৬৫ এবং র‍্যাঙ্ক ১৭,৬২,২৫৮। এরপরেই ছেলেটি সত্যি কথা স্বীকার করে।

উদুপি জেলার পুলিশ সুপার হরিরাম শঙ্কর জানান, তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(সি) ও ৬৬(ডি) ধারায় এবং ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তকে খোঁজা হচ্ছে। পুলিশ আশঙ্কা করছে, আরও অনেকে একইভাবে প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন। পুলিশ জানায়, স্কোরকার্ডটিতে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে—যেমন বদলে দেওয়া ফন্ট, নকল সরকারের লোগো, ভুল সই, এক পাতার ভুল বিন্যাস এবং একটি ভুল ব়্যাঙ্ক, যেটি আসলে দিল্লির এক ছাত্রের।

উল্লেখ্য, এই বছরের NEET-UG পরীক্ষা হয় ৪ মে এবং ফল প্রকাশ হয় ১৪ জুন।


```