Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পণের টাকা শোধ না করায় তরুণীকে ঘরে আটকে সাপ ছেড়ে দিল শ্বশুরবাড়ির লোকজন

কানপুরে নববধূকে যৌতুক না দেওয়ায় শ্বশুরবাড়ির লোকজন ঘরে আটকে সাপ ছেড়ে দেয়; সাপের কামড়ে নববধূ গুরুতর আহত। বোনের হস্তক্ষেপে হাসপাতালে ভর্তি।

পণের টাকা শোধ না করায় তরুণীকে ঘরে আটকে সাপ ছেড়ে দিল শ্বশুরবাড়ির লোকজন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 September 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: কানপুরে পণ পরিশোধ না করায় তরুণীকে ঘরবন্দি করে সাপ ছেড়ে  দিল শ্বশুরবাড়ির লোকজন। রাতে সাপের ছোবলে গুরুতর অসুস্থ হন তিনি কিন্তু পরিবারের কেউ বাঁচাননি। অবশেষে তাঁর বোন খবর পেয়ে এসে হাসপাতালে ভর্তি করান।

তরুণীর নাম রেসমা। তাঁর বোন রিজওয়ানা বলেন, 'রেসমাকে ঘরে আটকে রাখা হয়েছিল, সাপটি ড্রেন দিয়ে ছেড়ে দেওয়া হয়। গভীর রাতে সাপটি তার পায়ে ছোবল বসায়। চিৎকার করলেও কেউ দরজা খুলে সাহায্য করেননি, বরং বাইরে দাঁড়িয়ে হাসাহাসি করছিলেন।'

রেসমা ফোনে রিজওয়ানার সঙ্গে যোগাযোগ করেন কোনওমতে। রিজওয়ানা এসে তাঁকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রেসমা ২০২১ সালের ১৯ মার্চ শাহনাওয়াজের সঙ্গে নিকাহ করেন। তার পর পরই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য অত্যাচার শুরু করে। প্রথমে তাঁর পরিবার ১.৫ লাখ টাকা দিয়েছিল, কিন্তু অতিরিক্ত ৫ লাখ টাকার দাবি পূরণ না হওয়ায় বিবাদ তীব্র হয়।

রিজওয়ানার অভিযোগের ভিত্তিতে পুলিশ শাহনাওয়াজ, তার বাবা-মা, বড় ভাই, বোন এবং আরও তিনজনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে। রয়েছে হত্যার চেষ্টা অভিযোগও। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং পুলিশ অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে।


```