Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পণের দাবি না মেটায় অ্যাসিড খাওয়ানোর অভিযোগ! ১৭ দিন লড়াইয়ের পর মৃত্যু উত্তরপ্রদেশের তরুণীর

অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে জোর করে অ্যাসিড খাওয়ায়, ১৭ দিন হাসপাতালে চরম লড়াইয়ের পর অবশেষে মারা গেলেন ওই ওই তরুণী।

পণের দাবি না মেটায় অ্যাসিড খাওয়ানোর অভিযোগ! ১৭ দিন লড়াইয়ের পর মৃত্যু উত্তরপ্রদেশের তরুণীর

মৃত যুবতীর নাম গালফিজা

পৃথা ঘোষ

শেষ আপডেট: 29 August 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: গ্রেটার নয়ডার ঘটনা নিয়ে উত্তাল গোটা দেশ, তার মধ্যেই ফের নৃশংসতা দেখল উত্তরপ্রদেশ। অমরোহায় পণের জন্য শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়ে মাত্র ২৩ বছর বয়সেই এক যুবতীর মৃত্যু হল। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে জোর করে অ্যাসিড খাওয়ায়, ১৭ দিন হাসপাতালে চরম লড়াইয়ের পর অবশেষে মারা গেলেন ওই ওই তরুণী।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম গালফিজা। এক বছর আগে কালাখেদা গ্রামের বাসিন্দা পারভেজের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই গালফিজার ওপর পণের দাবিতে চাপ তৈরি করা হচ্ছিল বলে অভিযোগ। শ্বশুরবাড়ির তরফে ১০ লক্ষ টাকা নগদ এবং একটি গাড়ির দাবি করা হয়।

দীর্ঘদিন ধরেই ঝামেলা চলার পর গত ১১ অগস্ট ঘটে এক মর্মান্তিক ঘটনা। শ্বশুরবাড়ির লোকরা তাঁকে জোর করে অ্যাসিড খাওয়ায়, এমনটাই অভিযোগ উঠে এসেছে গালফিজার পরিবারের তরফে। উদ্ধার করে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। টানা ১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

মৃতার বাবা ফুরকানের অভিযোগের ভিত্তিতে পুলিশ গালফিজার শ্বশুরবাড়ির সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অভিযুক্তরা হল পারভেজ, আসিম, গুলিস্তা, মোনিশ, সাইফ, ডাঃ ভুরা এবং বাব্বু। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মামলায় ‘পণজনিত মৃত্যুর’ ধারাও যুক্ত করা হবে এবং সব অভিযুক্তকে গ্রেফতার করা হবে।

প্রসঙ্গত, এই মর্মান্তিক ঘটনার আগে গ্রেটার নয়ডাতেও পণের দাবিতে নিক্কি ভাটি নামের এক তরুণীকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। চার অভিযুক্তকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। সেই ঘটনার ভয়াবহতা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে


```