Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'খোলামেলা শরীরে কোনও মেয়ে সেলফি তুলতে এলে বলি, বেটা আগে ঠিকঠাক পোশাক...' বেফাঁস বিজয়বর্গীয়

নিজের বক্তৃতার মাঝেই মেয়েদের পোশাক নিয়ে কথা বলেন তিনি। তাঁর কথায়, 'আমি মনে করি মহিলাদের ভারতীয় পোশাকেই (Indian Attire) সুন্দর লাগে। আমাদের সংস্কৃতিতে এটাই সম্মানের। অন্য অনেক মহিলাদের খোলামেলা পোশাককেই ফ্যাশনেবল মনে করা হয়।'

'খোলামেলা শরীরে কোনও মেয়ে সেলফি তুলতে এলে বলি, বেটা আগে ঠিকঠাক পোশাক...' বেফাঁস বিজয়বর্গীয়

কৈলাশ বিজয়বর্গীয়

শেষ আপডেট: 6 June 2025 15:44

দ্য ওয়াল ব্যুরো: 'আমি মনে করি মহিলাদের ভারতীয় পোশাকেই সুন্দর লাগে। আমাদের সংস্কৃতিতে এটাই সম্মানের।' ভোপালের এক অনুষ্ঠানে মেয়েদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি সরকারের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরা।

ভোপালে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। সেখানে নিজের বক্তৃতার মাঝেই মেয়েদের পোশাক নিয়ে কথা বলেন তিনি। তাঁর কথায়, 'আমি মনে করি মহিলাদের ভারতীয় পোশাকেই (Indian Attire) সুন্দর লাগে। আমাদের সংস্কৃতিতে এটাই সম্মানের। অন্য অনেক মহিলাদের খোলামেলা পোশাককেই ফ্যাশনেবল মনে করা হয়।'

তাঁর বক্তব্য এখানেই থেমে থাকেনি। তিনি মহিলাদের অল্প পোশাক পরাকে, রাজনীতিবিদদের কম বক্তৃতা দেওয়ার সঙ্গে তুলনা করেন এবং বলেন, 'একভাবে বললে, যারা কম জামাকাপড় পরে, তারা যেন সেই নেতাদের মতোই, যাঁরা খুব কম কথা বলেন, দুজনের মধ্যেই যেন কিছু ‘ঘাটতি’ আছে।'

তাঁর কথায়, 'আমি মহিলাদের দেবী রূপে দেখি। তাই ওঁদের উচিত ভালো ও শালীন পোশাক পরা। যে সকল মহিলারা খোলামেলা পোশাক পড়েন তাঁদের মোটেই ভাল লাগে না। এমনকি তাঁরা সেলফি তুলতে এলেও আমি বলি, 'বেটা, আগে ঠিকঠাক জামাকাপড় পরে এসো।'

এই প্রথম নয়, এর আগেও মহিলাদের পোশাক নিয়ে 'আপত্তি' প্রকাশ করেছিলেন কৈলাস বিজয়বর্গীয়। ২০২২ সালে ইন্দোরে হনুমান জয়ন্তীর একটি অনুষ্ঠান থেকে তিনি বলেছলেন, 'মেয়েরা আজকাল জঘন্য জামাকাপড় পরে। আমরা যাঁদের দেবী বলে ভাবি, তাঁদের আসলে এখন শূর্পনখার মতো দেখতে লাগে। ঈশ্বর আপনাকে সুন্দর চেহারা দিয়েছেন, অন্তত ভাল জামাকাপড় পড়ুন। নিজের সন্তানদেরও মূল্যবোধ শেখান।'

বিজেপি নেতার এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। বিরোধীদের কটাক্ষ, 'সাংস্কৃতিক অভিভাবকত্ব ছাড়ুন।' কংগ্রেসের তরফে বলা হয়, 'মহিলাদের পোশাক নিয়ে এধরনের মন্তব্য কেবল পুরুষতান্ত্রিক মানসিকতার পরিচয় নয়, বরং বিজেপির তথাকথিত সংস্কৃতি রক্ষার নামে নারী নিগ্রহ।'  

ভাইরাল ভিডিও-তে  কৈলাশ বিজয়বর্গীয় মন্তব্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কাছে জবাব চেয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। এক্স হ্যান্ডেলে তৃণমূল লিখেছে, 'আমরা নরেন্দ্র মোদীর কাছে জবাব চাইছি। আপনি কী দলীয় নেতার এই মতামতকে সমর্থন করেন। মহিলাদের অপমান করা এখন কি আপনাদের দলের আনুষ্ঠানিক রীতিতে পরিণত হয়েছে?' কৈলাশ বিজয়বর্গীয়র বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নিয়ে তাঁকে বহিষ্কারের দাবি জানিয়েছে তৃণমূল।


```