Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বউকে মাসে ৬ হাজার টাকা খোরপোষ দিতে গিয়ে ছিনতাইয়ের পথে! গ্রেফতার যুবক

আদালত তাঁকে প্রাক্তন স্ত্রীকে প্রতি মাসে ৬,০০০ টাকা খোরপোষ দিতে নির্দেশ দেয়। কিন্তু তিনি গত দু’বছর ধরে বেকার, ফলে বাধ্য হয়েই এই অপরাধের পথে পা বাড়ান।

বউকে মাসে ৬ হাজার টাকা খোরপোষ দিতে গিয়ে ছিনতাইয়ের পথে! গ্রেফতার যুবক

ধৃত ছিতাইকারী।

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 19 July 2025 10:46

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন স্ত্রীর জন্য আদালত নির্ধারিত মাসিক ৬,০০০ টাকা খোরপোষের অর্থ জোগাড় করতে না পেরে একের পর এক সোনার চেন ছিনতাই করছিল এক যুবক। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল নাগপুরের কানহাইয়া নারায়ণ বাউরাশী। তাঁর স্বীকারোক্তিতে উঠে এসেছে আরও চমকে দেওয়া তথ্য।

৪৩ বছর বয়সি কানহাইয়া নাগপুরের মানকাপুর এলাকার গণপতিনগরের বাসিন্দা। বেলতারোডি থানার পুলিশ জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৭৪ বছরের এক বৃদ্ধা, জয়শ্রী গাডে, অভিযোগ করেন—এক মোটরবাইক আরোহী তাঁর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে পালিয়েছে। সেই মামলার তদন্ত করতে গিয়েই সামনে আসে কানহাইয়ার নাম।

পুলিশি জেরায় কানহাইয়া স্বীকার করেন, এমন আরও অন্তত চারটি ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনি। কারণ? আদালত তাঁকে প্রাক্তন স্ত্রীকে প্রতি মাসে ৬,০০০ টাকা খোরপোষ দিতে নির্দেশ দেয়। কিন্তু তিনি গত দু’বছর ধরে বেকার, ফলে বাধ্য হয়েই এই অপরাধের পথে পা বাড়ান।

পুলিশ জানায়, করোনা মহামারীর সময়ে দ্বিতীয়বার বিয়ে করেন কানহাইয়া। কিন্তু তারপর থেকেই তিনি আর কোনও চাকরি পাননি। খরচ বেড়েছে, আয় নেই। সেই চাপ থেকেই এমন ‘ডেস্পারেট’ সিদ্ধান্ত নেন।

তদন্তে উঠে এসেছে, চুরি করা গয়না কানহাইয়া বিক্রি করেছিলেন স্থানীয় ‘শ্রী সাই জুয়েলার্স’-এর মালিক অমরদীপ কৃষ্ণরাও নাখাতে-র কাছে। অমরদীপকেও গ্রেফতার করেছে পুলিশ, কারণ তিনি চোরাই গয়না কেনার অপরাধে যুক্ত।

তল্লাশিতে উদ্ধার হয়েছে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং প্রায় ১০ গ্রাম সোনার গয়না—যার বাজারমূল্য প্রায় ১.৮৫ লক্ষ টাকা। বর্তমানে দু’জনেই পুলিশি হেফাজতে রয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।


```