Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

JEE Advanced 2025: জয়েন্টের ফল প্রকাশ, ৩৩২ নম্বর পেয়ে শীর্ষে রাজিত গুপ্তা, রইল পুরো তালিকা

জেইই অ্যাডভান্সড ২০২৫-এর ফল প্রকাশ করল আইআইটি কানপুর। অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ অর্জন করলেন দিল্লি জোনের রাজিত গুপ্তা। কাউন্সেলিং শুরু ৩ জুন থেকে।

JEE Advanced 2025: জয়েন্টের ফল প্রকাশ, ৩৩২ নম্বর পেয়ে শীর্ষে রাজিত গুপ্তা, রইল পুরো তালিকা

রাজিত গুপ্তা

শেষ আপডেট: 2 June 2025 15:28

দ্য ওয়াল ব্যুরো: জেইই অ্যাডভান্সড ২০২৫-এর ফলাফল প্রকাশ হয়েছে আজ, ২ জুন। এবারের পরীক্ষার আয়োজক সংস্থা আইআইটি কানপুর। এই বছরের সর্বোচ্চ র‍্যাঙ্ক, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ (AIR 1), করেছেন দিল্লি জোনের রাজিত গুপ্তা। ৩৬০ নম্বরের মধ্যে পেয়েছেন ৩৩২ নম্বর। স্কোরকার্ড ও ফাইনাল উত্তরপত্র দেখা যাচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইটে, jeeadv.ac.in

শীর্ষ ১০ র‍্যাঙ্কারের তালিকা (AIR 1–10):

  • রাজিত গুপ্তা – AIR 1 (IIT Delhi Zone)

  • সক্ষম জিন্দল – AIR 2

  • মাজিদ মুজাহিদ হুসেন – AIR 3

  • পার্থ মন্দার ভারতক – AIR 4

  • উজ্জ্বল কেশরি – AIR 5

  • অক্ষত কুমার চৌরাসিয়া – AIR 6

  • সাহিল মুকেশ দেও – AIR 7

  • দেবেশ পঙ্কজ ভাইয়া – AIR 8

  • অর্ণব সিং – AIR 9

  • বদলমুদি লোকেশ – AIR 10

রাজিত গুপ্তা এর আগে জেইই মেইনস ২০২৫-এর উভয় সেশনে ১০০ পার্সেন্টাইল স্কোর করে নজর কেড়েছিলেন। এবার অ্যাডভান্সড পরীক্ষায় অসাধারণ ফলাফল করে আবারও নিজেকে প্রমাণ করলেন তিনি।

কীভাবে স্কোরকার্ড ডাউনলোড করবেন:

  •  jeeadv.ac.in সাটে যান

  • ক্লিক করুন “JEE Advanced 2025 Result” লিঙ্কে 

  • রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করুন

  • স্কোরকার্ড ডাউনলোড করুন এবং সেভ করুন

জেইই অ্যাডভান্সড ২০২৫ পরীক্ষা হয়েছিল ১৮ মে। সম্পূর্ণ কম্পিউটার-ভিত্তিক (CBT) পদ্ধতিতে আয়োজিত এই পরীক্ষার পূর্ণমান ছিল ৩৬০, যেখানে প্রতিটি বিষয়ের জন্য বরাদ্দ ছিল ১২০ নম্বর করে। গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন— এই তিনটি বিষয়েই সমান নম্বরের বিভাজন রাখা হয়। পরীক্ষা দুটি পেপারে বিভক্ত ছিল, প্রতিটি পেপার ছিল ১৮০ নম্বরের। চূড়ান্ত র‍্যাঙ্ক নির্ধারণ করা হয়েছে পেপার ১ ও পেপার ২ মিলিয়ে প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে। তবে কোনও পরীক্ষার্থী যদি সমান নম্বর অর্জন করে থাকেন, সে ক্ষেত্রে জেইই অ্যাডভান্সড কর্তৃপক্ষের নির্ধারিত টাই-ব্রেকিং নীতিমালা অনুসরণ করেই র‍্যাঙ্ক নির্ধারিত হয়েছে।

যাঁরা এই পরীক্ষায় যোগ্য হয়েছেন, তাঁরা এখন JoSAA 2025 কাউন্সেলিং প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবেন। JoSAA (Joint Seat Allocation Authority) হল IIT, NIT, IIIT এবং অন্যান্য সরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানে আসন বরাদ্দের যৌথ প্ল্যাটফর্ম। JoSAA 2025 রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং শুরু হবে ৩ জুন থেকে। বিস্তারিত নির্দেশিকা ও সময়সূচি পাওয়া যাবে josaa.nic.in-এ।


```