Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৯ বছরের বিনীতার হাত ধরে 'ব্রিটেন গট ট্যালেন্ট'-এ ইতিহাস গড়ল ভারত, তৃতীয় স্থানে অসমের মেয়ে

মাত্র নয় বছর বয়সেই বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করল ৯ বছরের প্রতিযোগী। 'ব্রিটেন গট ট্যালেন্ট'-এ তৃতীয় স্থান অর্জন করল বিনীতা। তাঁর কৃতিত্বের জন্য অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himant Biswa Sharma)।

৯ বছরের বিনীতার হাত ধরে 'ব্রিটেন গট ট্যালেন্ট'-এ ইতিহাস গড়ল ভারত, তৃতীয় স্থানে অসমের মেয়ে

বিনীতা ছেত্রী

শেষ আপডেট: 2 June 2025 15:15

দ্য ওয়াল ব্যুরো: 'প্রথম হলে একটা পিংক ডল হাউজ কিনব', 'ব্রিটেন গট ট্যালেন্ট'-এর অডিশনে এসে এই কথাই বলেছিল অসমের বিনীতা। তার পারফর্ম্যান্সের পর আসন ছেড়ে দাঁড়িয়ে হাততালি দিয়েছিলেন বিচারকরা। মাত্র নয় বছর বয়সেই প্রতিযোগিতার ফাইনাল পর্বে ভারতকে গর্বিত করল ৯ বছরের প্রতিযোগী। 'ব্রিটেন গট ট্যালেন্ট'-এ তৃতীয় স্থান অর্জন করল বিনীতা। তাঁর কৃতিত্বের জন্য অভিনন্দন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sharma)।

মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। দেখা যাচ্ছে, 'ব্রিটেন গট ট্যালেন্ট'-এর ফাইনাল পর্বে প্রতিযোগীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন বিনীতা। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, 'নাচের মাধ্যমে গৌরবের পথে। 'ব্রিটেনস গট ট্যালেন্ট'-এ তৃতীয় হওয়ার জন্য আমাদের অসমের মেয়ে বিনীতা ছেত্রীকে অভিনন্দন। তাঁর নাচ সবাইকে মুগ্ধ করেছে।'

একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে আন্তর্জাতিক রিয়্যালিটি শো-এ সেকেন্ড রানার আপ অর্থাৎ তৃতীয় স্থানাধিকারি হিসেবে নাম ঘোষণা হয় তার। সঞ্চালক তাকে প্রশ্ন করে, 'কেমন লাগছে?' বিনীতা জানায়, 'আমি নিজের নাচ নিয়ে খুব খুশি। এটা আমার জীবনের সবথেকে ভাল অভিজ্ঞতা।'

গত ৩১ মে 'ব্রিটেন গট ট্যালেন্ট'-এর ফাইনাল অনুষ্ঠিত হয়। ব্রিটিশ ম্যাজিশিয়ান হ্যারি মোল্ডিং এই বছরের বিজয়ী হন। পুরস্কার হিসেবে আড়াই লক্ষ পাউন্ড এবং রয়্যাল ভ্যারাইটি শো-তে পারফর্ম করার সুযোগ পাবেন।

বিনীতা প্রথম ভারতীয় হিসেবে 'ব্রিটেন গট ট্যালেন্ট'-এর ফাইনালে পৌঁছয়। অডিশনের সময়ে বিচারকদের সামনে সে বলেছিল, 'আমি জিতলে একটা গোলাপি রঙয়ের প্রিন্সেস হাউজ কিনব।' বিনীতা ছেত্রীর পারফর্ম্যান্সের ভিডিও আগেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বিনীতার বাবা অমর ছেত্রী, মুরগির খামারের মালিক। তিনি আবার অল অসম গোর্খা স্টুডেন্টস ইউনিয়নের জেলা ভাইস প্রেসিডেন্ট। তিনিই চেয়েছিলেন তাঁর মেয়ে নাচ শিখুক। তাঁর উদ্যোগেই বিনীতা গুয়াহাটি ও জয়পুরে নাচ শেখে।

অসমের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিনীতা বলে, 'আমি গুয়াহাটিতে গিয়ে ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তাঁর আশীর্বাদ এবং সমর্থনের জন্যই এতদূর আসতে পেরেছি।'

ব্রিটেন থেকে অসমে নিজের গ্রামে ফিরে এসেছে বিনীতা। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ভিড় জমে গিয়েছিল। আত্মীয় থেকে শুরু করে অসমের বহু মানুষ বিনীতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সকলের ভালোবাসা পেয়ে আপ্লুত ৯ বছরের মেয়েটি।  

উল্লেখ্য, গত মার্চ মাসে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা এক হ্যান্ডেলে বিনীতার নাচের ভিডিও শেয়ার করেন। ক্যাপশনে লিখেছিলেন, 'বিশ্বমানের পারফরম্যান্স। শরীরের ওপর এত দক্ষতা আসে শুধুমাত্র কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে। নিজের লক্ষ্যে অবিচল থাকলে এমনটাই সম্ভব। এমনকি সেটা যদি শুধু একটা 'পিঙ্ক প্রিন্সেস হাউস' কেনার স্বপ্ন হয়। সে-ই আমার #MondayMotivation!।'


```