Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ক্লাসিক্যাল দাবায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারালেন গুকেশ, কার্লসেন ফেটে পড়লেন ক্ষোভে

হেরে যাওয়ার পর নরওয়ের দাবাড়ু এতটাই অবাক হয়ে যান যে বোর্ডে চাপড়ও মারেন। এরপর তিনি অবশ্য গুকেশের সঙ্গে করমর্দন করেই টেবিল ছাড়েন। 

ক্লাসিক্যাল দাবায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নকে হারালেন গুকেশ, কার্লসেন ফেটে পড়লেন ক্ষোভে

ডি গুকেশ-ম্যাগানাস কার্লসেন

শেষ আপডেট: 2 June 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: নিজের দেশেই ভারতীয় দাবাড়ুর হাতে বধ হলেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগানাস কার্লসেন। রবিবার নরওয়ে দাবার ষষ্ঠ রাউন্ডে ক্লাসিক্যাল ম্যাচে (Round of Norway Chess) প্রথমবারের মতো ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারিয়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ (D Gukesh) অবশেষে মধুর প্রতিশোধ নিলেন। 

টুর্নামেন্টের প্রথম রাউন্ডে কার্লসেন হারিয়ে দিয়েছিলেন ফিডের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দোম্মারাজু গুকেশকে। রবিবারের ম্যাচেও একটা সময় পর্যন্ত পরিস্থিতি বলছিল কার্লসেনই জিততে চলেছেন ১৯ বছরের গুকেশের বিরুদ্ধে। কিন্তু শেষ লগ্নে এসে চমকে দেন গুকেশ। হেরে যাওয়ার পর নরওয়ের দাবাড়ু এতটাই অবাক হয়ে যান যে বোর্ডে চাপড়ও মারেন। এরপর তিনি অবশ্য গুকেশের সঙ্গে করমর্দন করেই টেবিল ছাড়েন। 
#REL

 

এই জয়ের পর ভারতীয় গ্র্যান্ডমাস্টার ৮.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন। গুকেশের থেকে মাত্র এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে রয়েছেন আমেরিকান ফ্যাবিয়ানো কারুয়ানা।

কার্লসেনের বিরুদ্ধে প্রথম রাউন্ডে রীতিমতো অসহায় লেগেছিল গুকেশকে। রবিবারও শুরু থেকেই ম্যাচের রাশ ছিল কার্লসেনের হাতেই। একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, এদিনও হয়তো হেরে যাবেন বিশ্বচ্যাম্পিয়ন গুকেশ। ৬২টি চাল এবং চার ঘণ্টারও বেশি সময় ধরে চলা টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে অবশ্য শেষ হাসি হাসেন ভারতীয় দাবাড়ুই।

ম্যাচ জিতে অবশ্য সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি গুকেশ। তবে তাঁর পোলিশ কোচ গ্রজেগর্জ গাজেভস্কি বলেছেন, এই জয় এই তরুণ দাবাড়ুকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। 


```