Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

আমার স্ত্রী হয়তো শুনে রেগে যেতে পারে, জয়শঙ্করের কথায় হেসে আটখানা জাপানি বউ

আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, তাঁর কাজ সোম থেকে শুক্রবার— পাঁচদিনের মধ্যে বাঁধা নয়।

আমার স্ত্রী হয়তো শুনে রেগে যেতে পারে, জয়শঙ্করের কথায় হেসে আটখানা জাপানি বউ

জয়শঙ্করের প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন জাপানি বংশোদ্ভূত কিয়োকো সোমেকাওয়া-কে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 2 January 2026 17:42

দ্য ওয়াল ব্যুরো: কর্মক্ষেত্র ও পারিবারিক-ব্যক্তিজীবনের তালমিল রাখা নিয়ে নিজের ভাবনার কথা খোলাখুলি তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, তাঁর দায়িত্ব এমন যে সেখানে আলাদা করে ‘অফ ডে’ বা ছুটির দিন বলে কিছু নেই। তবে তার মানে এই নয় যে জীবনে কাজ ছাড়া আর কিছুর অস্তিত্ব নেই। বরং নিয়মিত অভ্যাস ও দৈনন্দিন রুটিনের মধ্য দিয়েই সেই তালমিল গড়ে ওঠে।

শুক্রবার আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, তাঁর কাজ সোম থেকে শুক্রবার— পাঁচদিনের মধ্যে বাঁধা নয়। আন্তর্জাতিক রাজনীতি চলে ২৪ ঘণ্টা, নানা সময় অঞ্চলে। তাই কাজও থামে না। সংবাদ সংস্থাকে তিনি বলেন, আমার জীবনে আলাদা করে কোনও ছুটি নেই। এমন নয় যে আমি সোম থেকে শুক্রবার কাজ করি, আর শনি-রবিবার কোনও কাজ করি না। পৃথিবী তো সে ভাবে চলে না।

তিনি জানান, তাঁর পেশাগত জীবন একাধিক টাইম জোনে ছড়িয়ে থাকায় ‘অন’ বা ‘অফ’ সুইচের মতো নির্দিষ্ট কোনও সীমারেখা নেই। জয়শঙ্করের কথায়, আমার জীবনটা বেশ মিলেমিশে চলে। এটা কোনও একটা সময় অঞ্চলে নির্দিষ্ট নয়। এখানে আলাদা করে কাজের শুরু বা শেষ বলে কিছু নেই, বলেন তিনি।

তবে এর মানে এই নয় যে জয়শঙ্করের কোনও ব্যক্তিগত জীবন নেই। একথা নিজেই স্পষ্ট করে দেন বিদেশমন্ত্রী। তাঁর মতে, নিজের জীবনে কিছু ভালো অভ্যাস ও ব্যক্তিগত আগ্রহ তৈরি করাই আসল বিষয়। আমি চেষ্টা করি এমন কিছু অভ্যাস গড়ে তুলতে, যা মানুষকে স্থির, যুক্তিবোধসম্পন্ন ও সহনশীল করে তোলে, যাতে সে অন্যদের সঙ্গে সহজে মিশতে পারে, বলেন তিনি।

অবসর কাটানোর প্রসঙ্গে তিনি জানান, গান শোনা, বই পড়া, সিনেমা দেখা ও খেলাধুলোর খোঁজ রাখা তাঁর দৈনন্দিন অভ্যাসের অংশ। বেশিরভাগ সময়েই আমি একেবারে সাধারণ জীবনই যাপন করি, বলেন তিনি। বিদেশমন্ত্রীর মতে, যদি দৈনন্দিন জীবনে একটি গোছানো রুটিন তৈরি করা যায়— যেখানে পড়া, লেখা, ভাবা, কথা বলা কিংবা কিছু দেখার মতো কাজের জন্য আলাদা সময় থাকে, তাহলে আলাদা করে ‘ডিজিটাল ডিটক্স’ বা কাজ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রয়োজন পড়ে না। তাঁর কথায়, এই ধরনের রুটিন থাকলে জীবন নিজেই ভরাট হয়ে ওঠে।

 #WATCH | Tamil Nadu: At IIT Madras, EAM Dr S Jaishankar says, "In my life, I don't have off days. It's not like I work Monday to Friday and say Saturday-Sunday I won't do anything because the world doesn't accommodate that. The world still runs on Saturday-Sunday. My life is very… pic.twitter.com/yxE0mWPV6N

শেষে হালকা রসিকতার সুরে জয়শঙ্কর বলেন, এই বিষয়ে তাঁর বক্তব্যের সঙ্গে এখানে উপস্থিত সবাই যে একমত হবেন, এমন নয়। তিনি বলেন, যেমন আমার স্ত্রী এখানেই বসে আছেন। তিনি হয়তো আমার কথার সঙ্গে একমত নাও হতে পারেন। উল্লেখ্য, জয়শঙ্করের প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন জাপানি বংশোদ্ভূত কিয়োকো সোমেকাওয়া-কে। প্রথম স্ত্রীর দুটি (ধ্রুব ও মেধা) এবং দ্বিতীয় স্ত্রীর একটি ছেলে অর্জুন। জাপানে ভারতীয় দূতাবাসে থাকাকালীন দুজনের পরিচয় হয়। চিরকেলে ভাবগম্ভীর, প্রবীণ ও প্রাক্তন আমলার এই কথায় সভাঘরে হাসির রোল পড়ে যায়।


```