Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

তোমরা আমাদের জল দাও, আমি তোমাদের জঙ্গি দেব, একসঙ্গে চলবে না, পাকিস্তানকে ঠেস জয়শঙ্করের

শুক্রবার আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসের মোকাবিলায় ভারত কীভাবে জবাব দেবে, তা ঠিক করবে ভারতই। 

তোমরা আমাদের জল দাও, আমি তোমাদের জঙ্গি দেব, একসঙ্গে চলবে না, পাকিস্তানকে ঠেস জয়শঙ্করের

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 2 January 2026 14:06

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানকে কটাক্ষ করে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারতের এক “মন্দ পড়শি” রয়েছে, যে ধারাবাহিকভাবে জঙ্গিপনায় মদত জুগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব, আত্মরক্ষার পূর্ণ অধিকার ভারতের আছে এবং দেশের সুরক্ষায় নয়াদিল্লি যা প্রয়োজন মনে করবে, তাই করবে।

শুক্রবার আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, সন্ত্রাসের মোকাবিলায় ভারত কীভাবে জবাব দেবে, তা ঠিক করবে ভারতই। এ বিষয়ে বাইরের কোনও নির্দেশ বা উপদেশ গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যখন কোনও খারাপ প্রতিবেশী লাগাতার সন্ত্রাস চালিয়ে যায়, তখন ভারত তার নাগরিকদের রক্ষা করতে যা প্রয়োজন, তা করার অধিকার রাখে। একদিকে আপনি আমাদের কাছে জল ভাগাভাগির দাবি করবেন, অন্যদিকে আমাদের দেশেই সন্ত্রাস ছড়াবেন—এটা একসঙ্গে চলতে পারে না।

বিদেশমন্ত্রী স্পষ্ট করে বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থান ও পদক্ষেপ সম্পূর্ণভাবে নয়াদিল্লির সিদ্ধান্ত। আমরা কীভাবে আমাদের অধিকার প্রয়োগ করব, সেটা আমাদের বিষয়। কেউ ঠিক করে দিতে পারে না, আমাদের কী করা উচিত বা অনুচিত। নিজেদের রক্ষায় যা দরকার, আমরা তাই করব, বলেন তিনি।

পাকিস্তানের নাম না করে ওই প্রসঙ্গ টেনে জয়শঙ্কর বলেন, অনেক দেশেরই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে, কিন্তু ভারতের ক্ষেত্রে সমস্যা আরও গভীর, কারণ রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবেই দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে ব্যবহার করা হচ্ছে। তাঁর কথায়, যদি কোনও দেশ ইচ্ছাকৃত, ধারাবাহিক এবং কোনও অনুশোচনা ছাড়াই সন্ত্রাস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তবে তার বিরুদ্ধে নিজেদের মানুষকে রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা সেই অধিকার প্রয়োগ করব, বলেন তিনি।

সীমান্ত পেরিয়ে সন্ত্রাস এবং দ্বিপাক্ষিক দায়বদ্ধতার প্রসঙ্গ টেনে জয়শঙ্কর জলবণ্টন চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বহু দশক আগে জল ভাগাভাগির একটি চুক্তিতে ভারত সম্মত হয়েছিল, যার ভিত্তি ছিল সুপ্রতিবেশীর সম্পর্ক। কিন্তু যদি কয়েক দশক ধরে তারা সন্ত্রাস চলতেই থাকে, তাহলে সেখানে আর সম্পর্ক ভালো থাকে না। আর সেই সম্পর্ক না থাকলে তার সুফলও পাওয়া যায় না। একদিকে বলা যাবে না— আমাদের জল দাও, আবার অন্যদিকে সন্ত্রাসও চালিয়ে যাওয়া হবে। এই দুই বিষয় একসঙ্গে চলতে পারে না, বলেন সম্প্রতি বাংলাদেশ ঘুরে আসা বিদেশমন্ত্রী।


```