Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

যাদবপুরের ছাত্রী-মৃত্যু: স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের, চিঠি উপাচার্য এবং সিপিকে

কমিশনের চেয়ারপার্সন বিস্তারিত তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করছে, তারও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। 

যাদবপুরের ছাত্রী-মৃত্যু: স্বতঃপ্রণোদিত মামলা জাতীয় মহিলা কমিশনের, চিঠি উপাচার্য এবং সিপিকে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার রহস্যমৃত্যু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 September 2025 22:56

দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তরুণী পড়ুয়ার রহস্যমৃত্যু (JU student Death)। বৃহস্পতিবার রাতে চার নম্বর গেটের সামনে ঝিল থেকে উদ্ধার হয় দেহ। এই ঘটনায় এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল জাতীয় মহিলা কমিশন (NCW)। চেয়ারপার্সন বিজয়া রোহতকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠিও পাঠিয়েছেন।  

কমিশনের চেয়ারপার্সন বিস্তারিত তদন্ত, ফরেনসিক পরীক্ষা ও ময়নাতদন্তের রিপোর্ট জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন কীভাবে ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করছে, তারও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে।  

কমিশন জানিয়েছে, মৃতার পরিবারের কাছে নিয়মিত আপডেট পৌঁছাতে হবে এবং যদি কোনও অপরাধমূলক ঘটনা সামনে আসে তবে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তিন দিনের মধ্যে সিপিকে অ্যাকশন টেকেন রিপোর্ট (ATR) জমা দিতে বলা হয়েছে।

প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জলে ডুবেই মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনার নিমতার বাসিন্দা ওই ছাত্রীর। শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। তবে পুলিশ সূত্রের খবর, ভিসেরা পরীক্ষার পরই বোঝা যাবে, মদ বা অন্য কোনও নেশাজাতীয় পদার্থ ছিল কি না। ঘটনার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়ারা ও অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় তোলেন সকলে। সমালোচনার মুখে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, সেদিন ড্রামা ক্লাবের একটি অনুষ্ঠান চলছিল। তবে এত রাতে অনুষ্ঠান চালানোর অনুমতি ছিল না, স্বীকার করেছেন সহ-উপাচার্য অমিতাভ দত্ত। তিনি জানান, 'অনুষ্ঠানের জন্য অনুমতি অবশ্যই নেওয়া হয়েছিল, কিন্তু রাত অবধি তা চলার কথা ছিল না। অনেক সময় নানা কারণে নির্ধারিত সময়ের বাইরে অনুষ্ঠান হয়, কিন্তু সেদিন ঠিক কতক্ষণ পর্যন্ত চলেছিল, এখনও জানি না।'

ঘটনাস্থলের চারপাশে তিনটি সিসি ক্যামেরা থাকলেও, যে পুকুর থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে, সেখানে কোনও ক্যামেরা মুখ করে নেই। ফলে তিনি কীভাবে পুকুরে পড়লেন, তা এখনও অজানা। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। 


```