Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

নতুন বছরে এক হল বিজেপি-মুসলিম লিগ! মুখপত্রের কীর্তিতে কেরলের রাজনীতিতে শোরগোল

২০২৬ সালটা তাঁর জন্য এমন অদ্ভুত চমক বয়ে আনবে, তা বোধহয় সৈয়দ কল্পনাও করেননি। বছরের প্রথম দিন সকালে কান্নুরের এক দলীয় কর্মী ফোন করে তাঁকে অভিনন্দন জানান। 

নতুন বছরে এক হল বিজেপি-মুসলিম লিগ! মুখপত্রের কীর্তিতে কেরলের রাজনীতিতে শোরগোল

ছবি - দ্য ওয়াল

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 January 2026 13:14

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের (New Year 2026) শুরুটা কেরলের রাজনৈতিক মহলের জন্য স্মরণীয় হয়ে থাকবে। রাজ্যের বিজেপি (Kerala BJP) এমন এক কাণ্ড ঘটিয়ে ফেলেছে যা নিয়ে একদিকে যেমন চর্চা, তেমনই অস্বস্তি। আর এই ঘটনার কেন্দ্রে যিনি, তিনি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (IUML)-এর রাজ্য সভাপতি সৈয়দ সাদিকালি শিহাব তঙ্গাল।

২০২৬ সালটা তাঁর জন্য এমন অদ্ভুত চমক বয়ে আনবে, তা বোধহয় সৈয়দ কল্পনাও করেননি। বছরের প্রথম দিন সকালে কান্নুরের (Kannur) এক দলীয় কর্মী ফোন করে তাঁকে অভিনন্দন জানান। কীসের জন্য - ২০২৫ সালকে বিদায় জানিয়ে লেখা তাঁর প্রবন্ধ নাকি প্রকাশিত হয়েছে বিজেপির মুখপত্র ‘জন্মভূমি’-তে (Janmabhumi)!

প্রথমে বিষয়টিকে নিছক ঠাট্টা কিংবা ভুল বোঝাবুঝি বলেই ধরে নিয়েছিলেন তঙ্গাল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায়, ঘটনাটি একেবারেই সত্যি। নববর্ষের দিন জন্মভূমির কান্নুর–কাসারগোড সংস্করণে ছাপা হয়েছে ‘চন্দ্রিকা’ পত্রিকার (Chandrika) সম্পাদকীয় পৃষ্ঠা। আর সেই পাতাতেই রয়েছে শিহাব তঙ্গালের স্বাক্ষরিত লেখা।

পাঠকদের কাছে বিষয়টি যেমন বিস্ময়ের, তেমনই কেরলের সাংবাদিক মহলে তা মুহূর্তে হয়ে ওঠে হাস্যরসের খোরাক। বছরের প্রথম দিনেই এমন গলদ - যা নিয়ে আলোচনা হবে বহুদিন।

ভুলের নেপথ্যে প্রযুক্তির ফাঁক

এই অস্বস্তিকর ঘটনার ব্যাখ্যায় জন্মভূমির কান্নুর ব্যুরো প্রধান গণেশ মোহন জানান, এটি পুরোপুরি প্রযুক্তিগত ত্রুটি। তাঁর কথায়, সংবাদপত্র ছাপার আগে ‘কম্পিউটার-টু-প্লেট’ বা CTP প্রক্রিয়ায় ডিজিটাল পেজ সরাসরি প্রিন্টিং প্লেটে (Printing Plate) পাঠানো হয়। কান্নুরের একটি বেসরকারি CTP সেন্টারে জন্মভূমি ও চন্দ্রিকা—দুই কাগজেরই প্লেট তৈরি হয়। সেখানেই গোলমাল।

তাঁর যুক্তি, ভুল করে চন্দ্রিকার সম্পাদকীয় পৃষ্ঠার প্লেট জন্মভূমির সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়। আরও আশ্চর্যের বিষয়, প্রথীক্ষা প্রিন্টার্সে - যেখানে জন্মভূমি, মধ্যমম-সহ একাধিক সংবাদপত্র ছাপা হয়, সেখানেও এই ভুল নজরে আসেনি।

রাজনীতির ফাঁকে রসিকতা

ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলেও হাসাহাসি থামেনি। কাসারগোডের এক বিজেপি কর্মী (BJP Worker) রসিকতা করে বলেন, “ভাগ্যিস ওই দিনের চন্দ্রিকার সম্পাদকীয়তে বিজেপির বিরুদ্ধে সরাসরি কিছু লেখা ছিল না!”

নতুন বছরের শুরুতেই এমন এক অস্বস্তিকর অথচ মজার ভুল, কেরলের সংবাদপত্র এবং একই সঙ্গে রাজনীতির জগতে যে দীর্ঘদিন গল্প হয়ে ঘুরবে, তা বলাই বাহুল্য। 


```