Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বৃন্দাবন যাওয়া হল না চার বন্ধুর, বছরের প্রথম দিনে ফরিদাবাদে গাড়ি দুর্ঘটনায় মৃত ১, আহত ৩

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ফরিদাবাদের জওহর কলোনি থেকে বৃন্দাবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন পাঁচ বন্ধু। সকলেই স্নাতক স্তরের পড়ুয়া। ভোর আনুমানিক ৩টে নাগাদ মারুতি সুজুকি ব্যালেনো গাড়িতে তাঁরা বের হন। 

বৃন্দাবন যাওয়া হল না চার বন্ধুর, বছরের প্রথম দিনে ফরিদাবাদে গাড়ি দুর্ঘটনায় মৃত ১, আহত ৩

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 2 January 2026 12:39

দ্য ওয়াল ব্যুরো: নতুন বছরের প্রথম সকালটা গাড়ি নিয়ে ঘোরার পরিকল্পনা ছিল। কিন্তু সেই আনন্দ যে এমন ভয়াবহ ঘটনায় পরিণত হবে, তা কেউ কল্পনাও করতে পারেননি। ফরিদাবাদে (Faridabad) টায়ার ফেটে গাড়ি উল্টে (Car Accident) গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের, গুরুতর জখম তাঁর চার বন্ধু।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ফরিদাবাদের (Faridabad) জওহর কলোনি থেকে বৃন্দাবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন পাঁচ বন্ধু। সকলেই স্নাতক স্তরের পড়ুয়া। ভোর আনুমানিক ৩টে নাগাদ মারুতি সুজুকি ব্যালেনো গাড়িতে তাঁরা বের হন। গাড়ি চালাচ্ছিলেন ২৫ বছরের সরাংশ। সামনের আসনে ছিলেন লক্ষ্য, পিছনের সিটে বসেছিলেন রাঘব, তুষার ও যথার্থ।

নীলম ফ্লাইওভার পার হওয়ার পরই আচমকা গাড়ির একটি টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার গ্রিলে ধাক্কা মারে, তারপর বাটা মেট্রো স্টেশনের কাছে ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়।

দুর্ঘটনার সময় কাচ ভেঙে গাড়ি থেকে ছিটকে পড়েন চালক সরাংশ। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পিছনের সিটে থাকা তিন যাত্রী গুরুতর জখম হন। লক্ষ্যের আঘাত তুলনায় কম।

দুর্ঘটনার পর পথচলতি মানুষজন দ্রুত ছুটে এসে আহতদের উদ্ধার করেন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেন্ট্রাল থানার ইনচার্জ রণধীর জানান, ময়নাতদন্তের পর সরাংশের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


```