Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভিতর দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! দুর্ঘটনায় আহত ৬০, আশঙ্কাজনক একাধিক

টানেলের ভিতরে কীভাবে দুটি ট্রেন একই লাইনে এসে পড়ল, তা খতিয়ে দেখছে প্রশাসন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

জলবিদ্যুৎ প্রকল্পের টানেলের ভিতর দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ! দুর্ঘটনায় আহত ৬০, আশঙ্কাজনক একাধিক

উত্তরাখণ্ডে দুর্ঘটনা

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 December 2025 08:49

দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষে ফের ট্রেন দুর্ঘটনা (Train Accident)। উত্তরাখণ্ডের চামোলিতে জলবিদ্যুৎ প্রকল্পের (Uttarakhand Hydro Project Tunnel) কাজের জন্য শ্রমিক ও আধিকারিকদের বহনকারী একটি ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা খায় সরঞ্জামবোঝাই একটি মালবাহী ট্রেন। মঙ্গলবার রাতে বিষ্ণুগড়–পিপলকোটি হাইড্রো প্রকল্পের টানেলের ভেতরেই ঘটে এই দুর্ঘটনা। এতে আহত হয়েছেন কমপক্ষে ৬০ জন।

চামোলি জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গতকাল রাতে পিপলকোটি টানেলের ভিতরে ১০৯ জনকে নিয়ে যাওয়া লোকো ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে একটি পণ্যবাহী ট্রেনের (Uttarakhand train accident)। ধাক্কা এতটাই জোরালো ছিল যে একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করেন প্রকল্প কর্মী ও স্থানীয় প্রশাসন। 

আহত ৬০ জনকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জেলা শাসক গৌরব কুমার জানান, সকল আহতেরই চিকিৎসা চলছে। আহতদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে গোপেশ্বর জেলা হাসপাতালে।

বিষ্ণুগড়–পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পেরই অংশ এই দীর্ঘ টানেল। প্রকল্পর কাজকর্মে প্রয়োজনীয় কর্মী, আধিকারিক, সরঞ্জাম ও মালপত্র পরিবহনের জন্য নিয়মিতভাবেই এই টানেল দিয়ে ট্রেন চলাচল করে। মঙ্গলবার সেই যাত্রাপথেই ঘটে গেল ভয়াবহ সংঘর্ষ।

প্রশাসন সূত্রে জানা যায়, অলকানন্দা নদীর উপর নির্মীয়মাণ এই হাইড্রো প্রকল্পটির উৎপাদন ক্ষমতা ৪৪৪ মেগাওয়াট। চারটি টারবাইনের মাধ্যমে প্রতি টারবাইনে ১১১ মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। আগামী বছরের মধ্যেই নির্মাণকাজ শেষ করার পরিকল্পনা করা হলেও এই দুর্ঘটনা প্রকল্পের কাজের গতি সাময়িকভাবে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা।

টানেলের ভিতরে কীভাবে দুটি ট্রেন একই লাইনে এসে পড়ল, তা খতিয়ে দেখছে প্রশাসন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।


```