Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

দেশজুড়ে ডেলিভারি কর্মীদের ধর্মঘট! নিউ ইয়ার ইভে অর্ডার করলে বিপাকে পড়তে পারেন গ্রাহকরা

অভিযোগ, ১০ মিনিটে ডেলিভারির মতো মডেল কর্মীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, রাস্তায় চাপ বেড়ে যাচ্ছে।

দেশজুড়ে ডেলিভারি কর্মীদের ধর্মঘট! নিউ ইয়ার ইভে অর্ডার করলে বিপাকে পড়তে পারেন গ্রাহকরা

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 December 2025 08:29

দ্য ওয়াল ব্যুরো: সারা দেশে নতুন বছরের ভিড় সামলাতে যখন প্রস্তুতি চলছে, ঠিক তখনই বড় বড় অনলাইন ডেলিভারি সংস্থাগুলির কর্মীদের ডাকে তৈরি হল অচলাবস্থার আশঙ্কা। খাবার, গ্রসারি থেকে শুরু করে ই-কমার্স- সব ক্ষেত্রের ডেলিভারি কর্মীরা ৩১ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন (Gig workers strike)। ফলে বছরের ব্যস্ততম রাতে সময়মতো অর্ডার ডেলিভারি পেতে সাধারণ গ্রাহকদের সমস্যায় পড়ার সম্ভাবনা বাড়ল (New Year Eve delivery disruption)।

ধর্মঘটের ডাক, কোথায় কী প্রভাব?

এই ধর্মঘটের নেতৃত্বে রয়েছে তেঙ্গানা গিগ অ্যান্ড প্ল্যাটফর্ম ওয়ার্কার্স ইউনিয়ন (TGPWU) এবং Indian Federation of App-based Transport Workers (IFAT)। মহারাষ্ট্র, কর্নাটক, দিল্লি-এনসিআর, পশ্চিমবঙ্গ, হায়দরাবাদ, তামিলনাড়ু-সহ বিভিন্ন অঞ্চলের স্থানীয় ইউনিয়নও এতে যোগ দিয়েছে। ইউনিয়নের দাবি, দেশজুড়ে অন্তত ১ লক্ষ ডেলিভারি কর্মী অ্যাপ থেকে লগ আউট করবেন বা কম কাজ করবেন।

এরফলে ফুড ডেলিভারি (Food Delivery), কুইক কমার্স ও ই-কমার্স- তিন ক্ষেত্রেই চরম প্রভাব পড়বে। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে সহ বেশিরভাগ বড় শহর এবং বহু টিয়ার- ২ শহরে খাবার ও গ্রসারি ডেলিভারি সময়মতো পাওয়া কঠিন হতে পারে।

#

কেন এই প্রতিবাদ?

ইউনিয়নের অভিযোগ, ডেলিভারি কর্মীদের (Gig Workers) কাজের চাপ বাড়লেও আয় কমছে, নিরাপত্তা নেই, কাজের নিয়মও দিন দিন কঠোর হচ্ছে। ক্রিসমাসের ধর্মঘটে বহু জায়গায় ৬০ শতাংশ ডেলিভারিতে বিঘ্ন ঘটেছিল। তারপরও সমস্যার সমাধান না করায় এবার নতুন বছরের আগের দিনও কর্মীদের রাস্তায় নামার সিদ্ধান্ত।

কর্মীদের অভিযোগ-

অ্যাপ নিয়ন্ত্রিত শাসন

অ্যালগরিদম ঠিক করছে কত আয় হবে, কোন ডেলিভারি পাবেন, কখন ইনসেনটিভ কাটা হবে। কিছুই স্পষ্ট নয়, ফলে প্রতিদিনের আয়ের হিসেব অনিশ্চিত।

দ্রুত ডেলিভারির চাপ

১০ মিনিটে ডেলিভারির মতো মডেল কর্মীদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, রাস্তায় চাপ বেড়ে যাচ্ছে।

কমে যাচ্ছে আয়

ইনসেনটিভের নিয়ম বারবার বদলে যাওয়ায় আগের মতো আয় করতে গেলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় থাকতে হচ্ছে। অথচ নেই পেইড লিভ, মেডিক্যাল সিকিউরিটি বা জরুরি সুরক্ষা।

অভিযোগ মেটানোর ব্যবস্থার অভাব

হঠাৎ আইডি ব্লক হয়ে যাওয়া, পেমেন্টে ভুল, ডেলিভারি রুটের সমস্যা- এসব সমস্যার নির্ভরযোগ্য সমাধান নেই।

ইউনিয়নগুলির দাবি, গিগ ইকোনমিতে শ্রমিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি, স্বাস্থ্যবিমা, দুর্ঘটনা বিমা, বিশ্রামের সময়—এসব ন্যূনতম অধিকার নিশ্চিত করতে হবে। নয়তো দেশের কোটি কোটি গিগ কর্মীদের উপর নির্ভরশীল এই সেবা খাত ধীরে ধীরে ভেঙে পড়বে।


```