Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চিনের সস্তা ইস্পাতের ভিড়ে ধাক্কা দেশের বাজারে! আমদানি নিয়ন্ত্রণে তিন বছরের শুল্ক ঘোষণা ভারতের

চিনা ইস্পাত নিয়ে শুধু ভারত নয়, গোটা বিশ্বই উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের স্টিল রফতানির ওপর শুল্ক বসানোর পর চিনের পণ্যের ঢল নামতে শুরু করে অন্য দেশে।

চিনের সস্তা ইস্পাতের ভিড়ে ধাক্কা দেশের বাজারে! আমদানি নিয়ন্ত্রণে তিন বছরের শুল্ক ঘোষণা ভারতের

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 31 December 2025 10:48

দ্য ওয়াল ব্যুরো: দেশীয় ইস্পাত শিল্পকে সস্তা আমদানির ধাক্কা থেকে বাঁচাতে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সরকার ঘোষণা করেছে, নির্বাচিত স্টিল পণ্যের উপর আগামী তিন বছর আমদানি শুল্ক আরোপ করা হবে (India steel tariff)। মূলত চিন থেকে বেড়ে চলা সস্তা ইস্পাত ঢোকার প্রবণতা রুখতেই এই সিদ্ধান্ত (Chinese steel imports)।

শুল্ক কীভাবে কার্যকর হবে

সরকারি গেজেটে প্রকাশিত নির্দেশ অনুযায়ী, শুল্কের হার প্রথম বছর ১২ শতাংশ থেকে শুরু হবে, দ্বিতীয় বছরে নেমে আসবে ১১.৫ শতাংশে এবং তৃতীয় বছরে আরও কমে দাঁড়াবে ১১ শতাংশে। ধাপে ধাপে এই শুল্ক কমানো হলেও আগামী তিন বছর তা কার্যকর থাকবে (India steel imports)। তবে বিশেষ ধরনের ইস্পাত, যেমন স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে না।

কারা থাকবে শুল্কের আওতায়?

নির্দিষ্ট কিছু উন্নয়নশীল দেশকে এই সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে (India trade measures)। তবে চিন, ভিয়েতনাম ও নেপাল থেকে আমদানি হলে শুল্ক বসবে। চিনের সস্তা ইস্পাতের কারণে দেশীয় বাজারে চাপ তৈরি হয়েছে, এমন অভিযোগ বহু দিন ধরেই তুলে আসছে শিল্পমহল।

চিনের সস্তা স্টিলেই সবচেয়ে বেশি সমস্যা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী দেশ ভারত। কিন্তু এত উৎপাদন সত্ত্বেও গত কয়েক বছরে বাজারে চিনের সস্তা ইস্পাত ভরতে শুরু করেছে (India China trade)। শিল্পমহলের অভিযোগ, এই ইস্পাতের দাম কম হওয়ায় দেশীয় কোম্পানির উৎপাদন ব্যাহত হচ্ছে, বাজারে তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা, বাড়ছে ‘অ্যান্টি-ডাম্পিং’-এর আশঙ্কা।

এই পরিস্থিতি খতিয়ে দেখে ডিরেক্টরেট জেনারেল অব ট্রেড রেমেডিস (DGTR) জানিয়েছে, চিন-সহ কিছু দেশের স্টিল আমদানি হঠাৎ করেই উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং তা ভারতীয় শিল্পের জন্য গুরুতর ক্ষতির হুমকি তৈরি করছে। DGTR-এর এই পর্যবেক্ষণের ভিত্তিতেই তিন বছরের জন্য শুল্ক আরোপের সুপারিশ করা হয়।

আগেও শুল্ক বসিয়েছিল ভারত

২০২৫ সালের এপ্রিলে ভারত ২০০ দিনের জন্য সব বিদেশি আমদানির ওপর সাময়িক ১২ শতাংশ শুল্ক আরোপ করেছিল। সেই মেয়াদ শেষ হয় নভেম্বরেই। কিন্তু আমদানি ফের বেড়ে যাওয়ায় নতুন করে দীর্ঘমেয়াদি শুল্ক জারি করল কেন্দ্র।

আন্তর্জাতিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ

চিনা ইস্পাত নিয়ে শুধু ভারত নয়, গোটা বিশ্বই উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের স্টিল রফতানির ওপর শুল্ক বসানোর পর চিনের পণ্যের ঢল নামতে শুরু করে অন্য দেশে। ফলে দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের মতো দেশও চিনা ইস্পাতের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক চাপিয়েছে।

ভারতের এই সিদ্ধান্ত তাই শুধু দেশের অভ্যন্তরীণ সংকট নয়, বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকার স্পষ্ট জানিয়েছে, দেশীয় ইস্পাত শিল্পকে সস্তা ও নিম্নমানের আমদানির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হতে দেবে না।


```