Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আলমোড়ায় বাস উল্টে নিহত ৭, জখম বহু, প্রবল ঠান্ডা ও কুয়াশায় মর্মান্তিক দুর্ঘটনা

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটিতে ১২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে অন্তত ৬-৭ জনের মৃত্যু হয়েছে।

আলমোড়ায় বাস উল্টে নিহত ৭, জখম বহু, প্রবল ঠান্ডা ও কুয়াশায় মর্মান্তিক দুর্ঘটনা

শিলাপানির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 30 December 2025 11:22

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় মঙ্গলবার সকালে এক বাস দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী একটি বাস গভীর গিরিখাতে পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে ভিকিয়াসাঁই-বিনায়ক রোডে। ৭ জনের মৃত্যু ছাড়াও বাকি যাত্রীরা মারাত্মক জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলাপানির কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাতে পড়ে যায়। সকাল ৬টা নাগাদ বাসটি ভিকিয়াসাঁই ছেড়ে রামনগরের দিকে যাচ্ছিল, দ্বারহাট পেরিয়ে যাওয়ার পরেই দুর্ঘটনা ঘটে। চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় তা গভীর একটি গিরিখাতে উল্টে পড়ে যায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসটিতে ১২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে অন্তত ৬-৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ-প্রশাসন স্থানীয় বাসিন্দাদের মদতে উদ্ধারকাজে নেমে পড়ে। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ক্রেনের সাহায্যে বাসটিকে সোজা করে রাস্তায় তোলার কাজ চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, প্রবল শীত ও কুয়াশায় আঁকাবাঁকা পথ ঠাহর করতে পারেননি চালক। উল্টে যাওয়া বাসে আরও যাত্রী আটকে থাকতে পারেন বলে সন্দেহ রয়েছে। জেলা সদর থেকে প্রায় ১০০ কিমি দূরে দুর্ঘটনাস্থল। 


```