Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শাশুড়ি মা হচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী, ছেলে রাইহান আংটি পরালেন ৭ বছরের বান্ধবী আভিভা বেগকে

দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বোনপো রাইহান রাজীব বঢরা গান্ধী পরিবারে নিয়ে আসতে চলেছেন নতুন সদস্য। 

শাশুড়ি মা হচ্ছেন প্রিয়ঙ্কা গান্ধী, ছেলে রাইহান আংটি পরালেন ৭ বছরের বান্ধবী আভিভা বেগকে

রাইহান বঢরা ও আভিভা বেগ।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 30 December 2025 10:51

দ্য ওয়াল ব্যুরো: শাশুড়ি মা হতে চলেছেন কংগ্রেস সভানেত্রী প্রিয়ঙ্কা গান্ধী বঢরা। দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বোনপো রাইহান রাজীব বঢরা গান্ধী পরিবারে নিয়ে আসতে চলেছেন নতুন সদস্য। প্রিয়ঙ্কা ও তাঁর ব্যবসায়ী স্বামী রবার্টের ছেলে রাইহান সাত বছরের দীর্ঘ প্রেমিকার সঙ্গে আংটি-বদল সেরে ফেললেন বলে বেসরকারি একটি সংবাদ মাধ্যমের খবর।

রাইহান তাঁর গার্লফ্রেন্ড আভিভাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এবং আভিভা বেগ সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে। দুই পরিবারের সদস্যরাই এই বিয়ে মেনে নিয়েছেন। সূত্রে জানা গিয়েছে, আভিভা বেগ ও তাঁর পরিবার দিল্লিরই বাসিন্দা।

রাইহান বঢরা কে?

রাইহানের বয়স ২৫ বছর। রাজনৈতিক অলিন্দে হামাগুড়ি দিয়ে বড় হয়ে ওঠা রাইহান প্রথম থেকেই নিজেকে রাজনীতির বাইরে সরিয়ে রেখেছিলেন। খুব একটা ক্যামেরার সামনেও আসেননি কখনও। ২০০০ সালের ২৯ অগস্ট জন্ম রাইহানের। ছোট থেকে শিল্প ও ফটোগ্রাফির প্রতি অদম্য শখ ছিল সনিয়ার মেয়ের ঘরের নাতনির।

রাইহানের পেশা ভিজুয়াল আর্টিস্ট হিসেবে। এছাড়া তিনি ঘুরে বেড়াতে ও প্রকৃতির ছবি তুলতে ভালবাসেন। সেই সব ছবি সোশ্যাল মিডিয়াতেও দেন। তিনি নিজের একটি ছবির প্রদর্শনী করেছিলেন। তার নাম ছিল ডার্ক পারসেপশন এবং কলকাতায় ছবির প্রদর্শনীর শীর্ষক ছিল দ্য ইন্ডিয়া স্টোরি। দুটি প্রদর্শনী চিত্র সমঝদারদের কাছে প্রশংসা কুড়িয়েছিল।

রাইহানের পড়াশোনা প্রথমে দিল্লি, পরে দেরাদুন এবং তারপর লন্ডনের এসওএএস বিশ্ববিদ্যালয়ে। বরাবরই রাইহান নিজস্ব পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। মা কিংবা মামা, দাদু-ঠাকুমার পরিচয়ের বাইরে বেরিয়ে আত্মপ্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে গিয়েছেন। এখন রাইহান-আভিভার বিয়ে কবে তা ঘোষণা করা হয়নি, কোনও পরিবারের তরফ থেকেই।


```