Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এআই দিয়ে সহপাঠীদের বিকৃত-নগ্ন ছবি, পুলিশের জালে আইটি পড়ুয়া

সহপাঠী ছাত্রীদের ছবি এআই দিয়ে বিকৃত করে ছড়ানোর অভিযোগে গ্রেফতার আইটি ইনস্টিটিউটের এক পড়ুয়া। 

এআই দিয়ে সহপাঠীদের বিকৃত-নগ্ন ছবি, পুলিশের জালে আইটি পড়ুয়া

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 8 October 2025 23:54

দ্য ওয়াল ব্যুরো: এআই দিয়ে সহপাঠীদের নগ্ন ছবি বানানো ও বিকৃত করার অভিযোগ উঠল ছত্তীসগড়ের এক আইটি পড়ুয়ার বিরুদ্ধে। ওই ছাত্রের কাছ থেকে এক হাজারেরও বেশি ছবি ও ভিডিও উদ্ধার হয়েছে। অভিযোগ সামনে আসার পর তাঁকে সাসপেন্ড করেছে কলেজ কর্তৃপক্ষ।

অভিযুক্ত যুবক বিলাসপুরের বাসিন্দা। তিনি ছত্তীসগড়ের নয়া রায়পুরে অবস্থিত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজির (IIIT) ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।

কলেজ সূত্রে জানা গেছে, সোমবার ৩৬ জন মহিলা ছাত্রী লিখিতভাবে অভিযোগ জানায় বিষয়টি নিয়ে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে কলেজ প্রশাসন। রেজিস্ট্রার অধ্যাপক শ্রীনিবাস এক বেসরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৬ অক্টোবর কয়েকজন ছাত্রী অভিযোগ জানানোর পর তদন্ত কমিটি গঠন করা হয়। সঙ্গে সঙ্গে অভিযুক্ত ছাত্রের ঘরে তল্লাশি চলে। সেখান থেকে ল্যাপটপ, মোবাইল ফোন ও পেন ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে।

অধ্যাপক শ্রীনিবাস বলেন, 'তিন সদস্যের একটি মহিলা স্টাফ কমিটি তদন্ত করছে। অভিযোগকারী ছাত্রীদের অভিভাবকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। যাতে কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস না হয়, সে দিকেও বিশেষ নজর রাখছেন তদন্তকারীরা।'

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তের ইলেকট্রনিক ডিভাইস থেকে পাওয়া গিয়েছে এক হাজারেরও বেশি মহিলা ছাত্রীর ছবি ও ভিডিও। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই অশালীন কনটেন্ট আসল ছবি না কি ডিজিটালি তৈরি, তা খতিয়ে দেখতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হচ্ছে। এছাড়া এগুলির কোনওটি ক্যাম্পাসের বাইরে ছড়িয়ে পড়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তাঁরা।

রাখি থানার ইনচার্জ আশিস রাজপুত জানিয়েছেন, আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তথ্য যাচাই করছি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে।

অন্যদিকে, মহিলা ছাত্রীরা অভিযুক্তের কঠোর শাস্তির দাবি তুলেছেন। তাঁদের ও পরিবারের সদস্যদের কলেজ প্রশাসন আশ্বাস দিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


```