Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

চ্যাটজিপিটির পর এবার নতুন চমক 'সোরা' ভিডিও অ্যাপ, বন্ধুদের সঙ্গে বানান মজার এআই ভিডিও

'সোরা' (Sora) ব্যবহারকারীদের জন্য টিকটক বা ইনস্টাগ্রামের রিলসের মতো শর্ট ভিডিও তৈরি করার সুযোগ দেয়। কিন্তু মূল আকর্ষণ হল ‘ক্যামিও’ ফিচার (Cameo Feature)। 

চ্যাটজিপিটির পর এবার নতুন চমক 'সোরা' ভিডিও অ্যাপ, বন্ধুদের সঙ্গে বানান মজার এআই ভিডিও

ফাইল ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 3 October 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: তিন বছর আগে ২০২২ সালের নভেম্বর মাসে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি (ChatGPT)। ওপেনএআই (Open AI) নির্মিত এই চ্যাটবট তৎক্ষণাৎ ব্যবহারকারীদের মন জয় করে ফেলেছিল। এবার সংস্থাটি এআই-ভিত্তিক ভিডিও তৈরির নতুন সুযোগ নিয়ে এসেছে। তারা চালু করেছে ‘সোরা’ নামের সোশ্যাল ভিডিও অ্যাপ। তবে আপাতত এটি শুধুমাত্র আমেরিকা এবং কানাডার (Canada) আইফোন ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত। অ্যান্ড্রয়েডে কখন চালু হবে, সেই তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

'সোরা' (Sora) ব্যবহারকারীদের জন্য টিকটক বা ইনস্টাগ্রামের রিলসের মতো শর্ট ভিডিও তৈরি করার সুযোগ দেয়। কিন্তু মূল আকর্ষণ হল ‘ক্যামিও’ ফিচার (Cameo Feature)। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআই ব্যবহার করে ছোট ভিডিও বানাতে পারবেন। অন্য ব্যবহারকারীরা চাইলে সেই ভিডিও ব্যবহার করে নতুন ক্লিপ বানাতে পারবেন। 

ক্যামিও-তে কেউ যদি ভিডিওতে যোগ করা হয়, তাহলে সেই ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটির ‘কো-ওনার’ হয়ে যান। ফলে তিনি ভিডিওটি নিয়ন্ত্রণ, অ্যাক্সেস সেট বা ডিলিট করার ক্ষমতা পাবেন। আরও একটি ফিচার হল ‘রিমিক্স’। এটি ব্যবহার করে যে কোনও ক্লিপকে ট্রেন্ডে আনা সম্ভব। তবে ভিডিওগুলোর দৈর্ঘ্য ১০ সেকেন্ডের বেশি হবে না।

নিরাপত্তা এবং কপিরাইট রক্ষার জন্য ওপেনএআই নিষিদ্ধ করেছে অশ্লীল, হিংসাত্মক ভিডিও বা সেলেব্রিটিদের মুখের ব্যবহার। তবে কেউ নিজে অনুমতি দিলে তা ব্যবহার করা যাবে। সংস্থার তরফে বলা হয়েছে, এটি ব্যবহারকারীদের জন্য ‘ভিডিওর চ্যাটজিপিটি মুহূর্ত’ সৃষ্টি করবে।

'সোরা' অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ এআই ব্যবহার করে বন্ধুদের সঙ্গে বা ট্রেন্ডি ভিডিও বানাতে পারবে, যা সোশ্যাল মিডিয়ায় নিত্য নতুন নতুন ধারণা এবং মজার মুহূর্ত তৈরি করবে।


```