মহাকাশে ফের নিজের ক্ষমতা দেখানোর পথে ছিল ভারত। লক্ষ্য ছিল নির্ভুল। কিন্তু শেষ ধাপে এসে দেখা দিল সমস্যা।

ইসরোর নতুন EOS-09 স্যাটেলাইট
শেষ আপডেট: 18 May 2025 07:57
দ্য ওয়াল ব্যুরো: মহাকাশে ফের নিজের ক্ষমতা দেখানোর পথে ছিল ভারত। লক্ষ্য ছিল নির্ভুল। কিন্তু শেষ ধাপে এসে দেখা দিল সমস্যা। রবিবার ভোরে উৎক্ষেপণ করা হল ইসরোর নতুন স্যাটেলাইট ইওএস-০৯ (EOS-09)। কিন্তু পিএসএলভি-সি৬১ (PSLV-C61) রকেটের তৃতীয় ধাপে এসে দেখা দেয় প্রযুক্তিগত গোলযোগ। আর সেই কারণেই নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয় উপগ্রহটি।
এ ছিল ইসরোর ১০১ তম স্যাটেলাইট উৎক্ষেপণ অভিযান। যদি সফল হত, তাহলে ভারতের প্রতিরক্ষা থেকে শুরু করে পরিবেশ পর্যবেক্ষণ—বহু গুরুত্বপূর্ণ কাজে লাগানো যেত এই স্যাটেলাইটকে।
#WATCH | Indian Space Research Organisation (ISRO) launches PSLV-C61, which carries the EOS-09 (Earth Observation Satellite-09) into a SSPO orbit, from Sriharikota, Andhra Pradesh.
EOS-09 is a repeat satellite of EOS-04, designed with the mission objective to ensure remote… pic.twitter.com/KpJ52Wge0w— ANI (@ANI) May 18, 2025
রবিবার ভোর ৫টা ৫৯ মিনিট। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৬১ রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয় ইওএস-০৯ স্যাটেলাইটটি। কিন্তু উৎক্ষেপণের পর স্টেজ থ্রি-তে এসে ঘটে বিভ্রাট। ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানান, “প্রথম দুটি ধাপ মসৃণভাবে সম্পন্ন হলেও, তৃতীয় ধাপে এসে সমস্যা দেখা দেয়। ফলে এই মিশন সম্পূর্ণভাবে সফল বলা যাচ্ছে না।”
১৭১০ কেজির এই আর্থ অবজারভেশন স্যাটেলাইটের কাজ ছিল দিন-রাত, যে কোনও আবহাওয়ায়, নিরবচ্ছিন্নভাবে পৃথিবীর স্পষ্ট ছবি পাঠানো। পাঁচ বছরের কার্যকাল নিয়ে নির্মিত এই স্যাটেলাইট নজরদারি, কৃষি পরিকল্পনা, শহর উন্নয়ন, জাতীয় নিরাপত্তা—একাধিক খাতে সাহায্য করতে পারত।
বিশেষত বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে, যখন সীমান্তে সতর্কতা বাড়ছে, তখন অনুপ্রবেশ রোধ, সন্ত্রাস দমন, কিংবা প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত উদ্ধারে এই স্যাটেলাইট কার্যকর ভূমিকা নিতে পারত। এর ক্যামেরা থেকে পাওয়া তাত্ক্ষণিক চিত্র ও তথ্যে বন্যা, ধস, ঘূর্ণিঝড়ের সময় উদ্ধারকাজেও মিলত বড় সুবিধা।
#WATCH | Sriharikota, Andhra Pradesh | ISRO Chief V Narayanan says, "Today we attempted a launch of PSLV-C61 vehicle. The vehicle is a 4-stage vehicle. The first two stages performed as expected. During the 3rd stage, we are seeing observation...The mission could not be… pic.twitter.com/By7LZ8g0IZ
— ANI (@ANI) May 18, 2025
পরিস্থিতি বিবেচনায়, এই ব্যর্থতা ইসরোর কাছে ধাক্কা হলেও ভবিষ্যতের জন্য এটি এক গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে রইল। এখনও পর্যন্ত নিরবিচারে সাফল্যের রেকর্ড রাখা ইসরোর কাছে এই ‘মিস’ শুধুই সাময়িক।