Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রুবিনা আক্তার থেকে 'রুবি দেবী', পরিচয় বদলে হরিদ্বারে বসবাস বাংলাদেশি মহিলার, গ্রেফতার করল পুলিশ

অবৈধ অভিবাসীদের খোঁজে শুরু হওয়া যাচাই অভিযানে ধরা পড়ল এক বাংলাদেশি মহিলা। ভুয়ো পরিচয়ে দীর্ঘদিন ধরে তিনি হরিদ্বারে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রুবিনা আক্তার থেকে 'রুবি দেবী', পরিচয় বদলে হরিদ্বারে বসবাস বাংলাদেশি মহিলার, গ্রেফতার করল পুলিশ

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 18 May 2025 03:57

দ্য ওয়াল ব্যুরো: অবৈধ অভিবাসীদের খোঁজে শুরু হওয়া যাচাই অভিযানে ধরা পড়ল এক বাংলাদেশি মহিলা। ভুয়ো পরিচয়ে দীর্ঘদিন ধরে তিনি হরিদ্বারে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ। ধৃতের নাম রুবিনা আক্তার, যিনি ‘রুবি দেবী’ নামে পরিচয় দিয়ে রোডি বেলওয়াল এলাকায় থাকছিলেন বহু বছর ধরে।

এসএসপি প্রমেন্দ্র সিং দোভাল জানান, রুবিনার কাছ থেকে দুটি আধার কার্ড ও একটি প্যান কার্ড উদ্ধার হয়েছে। আধার কার্ডে ঠিকানা ব্রহ্মপুরি, আর প্যান কার্ডে তিনি ‘রুবি দেবী, পিতা শ্রীকান্ত’ নাম ব্যবহার করেছেন। জানা গিয়েছে, রুবিনা উত্তরপ্রদেশের বাসিন্দা সন্তোষ দুবের সঙ্গে বিবাহিত এবং তাঁদের একটি তিন বছরের কন্যাসন্তান রয়েছে।

এছাড়া রুবিনার প্রথম পক্ষের এক কিশোর পুত্রও আছে, যিনি তাঁদের সঙ্গেই থাকতেন। পুলিশ জানায়, যাচাই অভিযানের সময় রুবিনার ভাষা স্থানীয় না হওয়ায় সন্দেহ হয়। এরপর নথিপত্র পরীক্ষা করে তাঁর বাংলাদেশি পরিচয় স্পষ্ট হয়।

পুলিশ জানিয়েছে, সন্তোষ দুবেই রুবিনার জন্য ভুয়ো আধার কার্ড তৈরি করিয়েছিলেন। এমনকি রুবিনার কিশোর ছেলের জন্যও একটি ভুয়ো পরিচয়পত্র বানানো হয়। তিনজনের বিরুদ্ধেই ফরেনার্স অ্যাক্ট-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। কিশোর পুত্রকে জুভেনাইল বোর্ডে তোলা হবে, আর তিন বছরের শিশুটি জেলে মায়ের সঙ্গেই থাকবে। এদিকে, একই দিনে কঙ্কাল থানা এলাকার জামালপুর কালা গ্রামের বস্তি থেকে অসমের বাসিন্দা সন্দেহে ৬৪ জনকে আটক করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে যাচাইয়ের জন্য।
 


```