Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

গাজিয়াবাদে ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার, বাঁচাতে গিয়ে প্রাণ গেল পুলিশকর্মীর

আত্মহত্যা করতে যাওয়া এক তরুণীকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালেন এক ট্রাফিক পুলিশ কনস্টেবল।

গাজিয়াবাদে ক্যানেলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা মহিলার, বাঁচাতে গিয়ে প্রাণ গেল পুলিশকর্মীর

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 May 2025 23:48

দ্য ওয়াল ব্যুরো: আত্মহত্যা করতে যাওয়া এক তরুণীকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ হারালেন এক ট্রাফিক পুলিশ কনস্টেবল। শনিবার গাজিয়াবাদের হিন্ডন ক্যানেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রয়াত কনস্টেবলের নাম অঙ্কিত তোমর, বয়স প্রায় ২৮ বছর। ক্যানেলের কাদায় আটকে যাওয়ার পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ঘটনার সূত্রপাত শনিবার সকালে, যখন আরতি (২৩) নামে বৈশালী সেক্টর ২-এর এক বাসিন্দা স্বামীর সঙ্গে পারিবারিক বিবাদের জেরে হিন্ডন ক্যানালে ঝাঁপ দেন। ঘটনাস্থলে দায়িত্বে ছিলেন ট্রাফিক সাব-ইন্সপেক্টর ধর্মেন্দ্র ও কনস্টেবল অঙ্কিত তোমর। তাঁরা দু'জনেই সঙ্গে সঙ্গে জলেই ঝাঁপিয়ে পড়েন আরতিকে বাঁচাতে।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (ট্রান্স হিন্ডন) নিমিশ পাটিল জানান, আরতিকে উদ্ধার করা গেলেও ক্যানালের কাদায় আটকে পড়েন দুই পুলিশকর্মী। পরে ধর্মেন্দ্র কোনওরকমে নিজে বেরিয়ে আসতে পারলেও অঙ্কিত আটকে থাকেন।

ডুবুরিরা এসে তাঁকে উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। অঙ্কিত তোমরের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


```