Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'আগেই জানতাম প্রিয়াঙ্কা অসম্ভব ভাল মা হবে,' কেন এমনটা মনে করেন নিক?

২০১৮ সালের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সারোগেসির মাধ্যমে ২০২২ সালের ১৫ জানুয়ারি জন্ম নেয় তাঁদের একমাত্র কন্যা মালতি মারি চোপড়া জোনাস। 

'আগেই জানতাম প্রিয়াঙ্কা অসম্ভব ভাল মা হবে,' কেন এমনটা মনে করেন নিক?

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 18 May 2025 00:03

দ্য ওয়াল ব্যুরো: ২০১৮ সালের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সারোগেসির মাধ্যমে ২০২২ সালের ১৫ জানুয়ারি জন্ম নেয় তাঁদের একমাত্র কন্যা মালতি মারি চোপড়া জোনাস। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় মেয়ের সঙ্গে মুহূর্ত ভাগ করে নেন এই তারকা দম্পতি।

সম্প্রতি নিউ ইয়র্কের ড্রামা লিগ অ্যাওয়ার্ডসে Access Hollywood-কে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী প্রিয়াঙ্কার মাতৃত্ব নিয়ে প্রশংসা করেন নিক জোনাস। বলেন, “ওর মধ্যে সহানুভূতি, সহমর্মিতা এবং ভালবাসা এতটাই গভীর, যা ওকে শুধু একজন ভাল মানুষ নয়, একজন অসাধারণ মা-ও বানিয়েছে। এই যাত্রায় ওর সঙ্গী হতে পারাটা আমার কাছে আশীর্বাদের মতো। আমি আগে থেকেই জানতাম ও খুব ভাল একজন মা হতে পারবে।”

নিক জানান, মাদার্স ডে উপলক্ষে স্ত্রী ও মেয়ের জন্য একটি বিশেষ পিকনিকের আয়োজন করেছিলেন তিনি। সে পরিকল্পনার উৎস ছিল ভাই জো জোনাস। নিকের কথায়, “জো দারুণ আইডিয়া দেয়। ও বলল, ‘এই জিনিসটা দারুণ, করতেই হবে।’ আমরাও করলাম। আর অভিজ্ঞতাটা ছিল দুর্দান্ত।”

মাদার্স ডে-র দিন ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা ও মালতির সঙ্গে পিকনিকের ছবি শেয়ার করেন নিক। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত এসএস রাজামৌলির ছবি SSMB29-এ, যেখানে তাঁর বিপরীতে থাকছেন মহেশ বাবু। এছাড়াও রয়েছে Citadel Season 2, Heads of State ও The Bluff-এর মতো প্রজেক্ট। সম্প্রতি মেট গালাতেও নজর কেড়েছেন নিক-প্রিয়াঙ্কা জুটি।
 


```