Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বিয়ের আগেই রাজের সঙ্গে 'সহবাস' করতে চান সামান্থা, খোঁজ চলছে বাড়ির

রাজের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন সামান্থা রুথ প্রভু—এমনটাই বলছে বলিউডের অন্দরমহল। 
 

বিয়ের আগেই রাজের সঙ্গে 'সহবাস' করতে চান সামান্থা, খোঁজ চলছে বাড়ির

সামান্থা ও রাজ

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 17 May 2025 21:47

দ্য ওয়াল ব্যুরো: নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেটে গেছে প্রায় চার বছর। প্রাক্তনের জীবন এখন শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন অধ্যায়ে—সোশাল মিডিয়ায় তাঁদের দাম্পত্য সুখের চিত্র প্রায়শই উঠে আসে। কিন্তু সামান্থা রুথ প্রভুর জীবনেও কি এসেছে নতুন আলো?

টলিউড এবং বলিউডের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। এই জল্পনা তীব্রতর হয়েছে সম্প্রতি সামান্থার ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে—নিজের প্রযোজনায় তৈরি ছবি ‘শুভম’-এর সাফল্য উদ্‌যাপন করতে গিয়ে রাজের কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় ধরা দিলেন নায়িকা।

তবে শুধুই ছবি নয়, বলিউডের একাধিক সূত্র বলছে, রাজ-সামান্থার সম্পর্ক এখন অনেকটাই গভীরে পৌঁছেছে। এমনকি একসঙ্গে থাকার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন তাঁরা। সেই ঠিকানা খোঁজার কাজও চলছে নাকি জোরকদমে। গতমাসে তিরুমালা মন্দিরে একসঙ্গে পুজো দিতে যাওয়া তো ছিলই, যা থেকেই বহু অনুরাগীর মনে গেঁথে যায়—এ সম্পর্ক আর শুধুই বন্ধুত্বে সীমাবদ্ধ নয়।

তবে এইসব খবরের মাঝেই সামান্থার ম্যানেজার একেবারে সাফ জানিয়েছেন—"সবই গুজব, বাস্তবে এর কিছুই হচ্ছে না।" যদিও সিনেপ্রেমীরা জানেন, সম্পর্কের শুরুতে তারকারা অনেকসময়েই মুখ খোলেন না। নেটিজেনদের একাংশ বলছেন, বিগত সম্পর্ককে সম্মান জানিয়ে হয়তো আপাতত চুপ থাকতে চাইছেন সামান্থা।


```