Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নিরাপত্তা নিয়ে উদ্বেগ! দিল্লিকাণ্ডের পর ভারত সফর বাতিল করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী

ইজরায়েলের স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেতানিয়াহু চলতি বছরে আর ভারত সফর করবেন না। আগামী বছরে নতুন তারিখ খুঁজবেন। 

নিরাপত্তা নিয়ে উদ্বেগ! দিল্লিকাণ্ডের পর ভারত সফর বাতিল করলেন ইজরায়েল প্রধানমন্ত্রী

নরেন্দ্র মোদী এবং বেঞ্জামিন নেতানিয়াহু

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 November 2025 11:05

দ্য ওয়াল ব্যুরো: নয়াদিল্লির বিস্ফোরণের ঘটনার (Delhi Blast) পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বেড়েছে। আর এর জেরে প্রভাব পড়ছে আন্তর্জাতিক মহলেও (International Affairs)। এ বছরের শেষ দিকে ভারত সফরে আসার কথা ছিল ইজরায়েলের প্রধানমন্ত্রী (Israel PM) বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। কিন্তু দিল্লি কাণ্ডের পর সেই সফর তিনি পিছিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।

মাত্র ২ সপ্তাহ আগে রাজধানীর প্রাণকেন্দ্রে ঘটে যাওয়া ওই বিস্ফোরণে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয় এবং অনেকেই আহত হন। গত এক দশকে দিল্লির সবচেয়ে ভয়াবহ এই হামলার পর ইজরায়েলি নিরাপত্তা (Israeli Security) সংস্থাগুলি জরুরি ভিত্তিতে ঝুঁকি মূল্যায়ন শুরু করে।

ইজরায়েলের স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেতানিয়াহু (Benjamin Netanyahu) চলতি বছরে আর ভারত সফর করবেন না। আগামী বছরে নতুন তারিখ খুঁজবেন। সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মোদীর (Narendra Modi) সঙ্গে বৈঠকের জন্য তিনি যে সফরসূচি তৈরি করেছিলেন তা আপাতত স্থগিত।

এর আগে বছরজুড়ে তিন দফায় ভারত সফরের পরিকল্পনা করা হয়েছিল নেতানিয়াহুর জন্য। তবে সেপ্টেম্বরের ভোটকে কেন্দ্র করে ব্যস্ততা দেখিয়ে তিনি ৯ সেপ্টেম্বরের একদিনের সফর বাতিল (Tour Cancel) করেছিলেন। তারও আগে এপ্রিল নির্বাচনের সময়সূচির জন্য একই ভাবে অনুষ্ঠান পিছিয়েছিলেন। এবারও দিল্লিকাণ্ডকে সামনে রেখে তিনি ভারত সফর পিছিয়ে দিলেন।

ইজরায়েলে (Israel) তাঁর দল এটিকে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা তুলে ধরার গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দেখছিল। জুলাই মাসে নেতানিয়াহুর প্রচার শিবির প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi), মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে তাঁর ছবিযুক্ত ব্যানার টাঙিয়ে প্রচার চালায়। বার্তা ছিল, তিনি বিশ্ব নেতৃত্বের আলাদা সারিতে অবস্থান করছেন।

২০১৭ সালে প্রধানমন্ত্রী মোদী তেল আভিভ সফর করেন, আর ২০১৮ সালের জানুয়ারিতে ভারত সফর করেছিলেন নেতানিয়াহু। দুই দেশের কূটনীতিতে এই ব্যক্তিগত সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ফলে সফর স্থগিত হওয়াকে ইজরায়েল-ভারত রাজনৈতিক সমীকরণের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, দিল্লিতে লালকেল্লার কাছে আই ২০ গাড়িতে বিস্ফোরণ (i20 Blast) ঘটানো হয়। ওই গাড়িতে বসেছিলেন চিকিৎসক তথা আত্মঘাতী বোমারু উমর মহম্মদ। সেই উমরের সহযোগী চিকিৎসক মুজাম্মিল শাকিল এখন এনআইএ-র (NIA) হেফাজতে। এনআইএ-র একটি সূত্র বলছে, শাকিল জেরায় দাবি করেছেন, গত দু’বছর ধরে বিস্ফোরণের পরিকল্পনা করছিলেন তাঁরা। এই দু’বছর ধরে বিস্ফোরক, রিমোট, বোমা তৈরির অন্যান্য সরঞ্জাম জোগাড় করা হয়েছিল।

দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল জইশের সঙ্গে যুক্ত ‘হোয়াইট কলার’ জঙ্গিগোষ্ঠীর। আর সেই ছক প্রথম তৈরি হয়েছিল ২০২৩ সালে। ধৃত চিকিৎসকেরা জেরায় এমনটাই জানিয়েছেন বলে এনআইএ সূত্রে খবর। দিল্লি বিস্ফোরণে তারাই তদন্ত করছে।


```