Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বন্ধু রাষ্ট্রের ক্ষতি নয়, 'শুধু মার্কিন ঘাঁটিতে হামলা হচ্ছে' দিল্লিতে জানালেন ইরানের মন্ত্রী

বন্ধু রাষ্ট্রগুলোর বিরুদ্ধে কোনও আক্রমণ চালানো হচ্ছে না বলে স্পষ্ট জানাল ইরান। উপ-বিদেশমন্ত্রীর দাবি, হামলার লক্ষ্য শুধুমাত্র মার্কিন সামরিক ঘাঁটি।

বন্ধু রাষ্ট্রের ক্ষতি নয়, 'শুধু মার্কিন ঘাঁটিতে হামলা হচ্ছে' দিল্লিতে জানালেন ইরানের মন্ত্রী

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 6 March 2026 11:38

দ্য ওয়াল ব্যুরো: আরব দুনিয়ায় উত্তেজনা চরমে। ইরান (Iran), ইজরায়েল (Israel) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের (United States) হামলা- পাল্টা হামলায় পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। এই আবহেই দিল্লির রাইসিনা ডায়ালগে (Raisina Dialogue) গুরুত্বপূর্ণ দাবি করলেন ইরানের উপ-বিদেশমন্ত্রী সইদ খতিবজাদেহ (Saeed Khatibzadeh)। তাঁর বক্তব্য, ইরানের সামরিক হামলা শুধুমাত্র মার্কিন ঘাঁটি ও সম্পদকে লক্ষ্য করেই চালানো হচ্ছে। আরব দেশগুলির কেউ এতে ক্ষতিগ্রস্ত হয়নি।

‘টার্গেট শুধু মার্কিন ঘাঁটি’

রাইসিনা ডায়ালগে বক্তব্য রাখতে গিয়ে প্রশ্ন ওঠে, ‘বর্তমানের হামলায় আরব বন্ধু বা প্রতিবেশীদের মধ্যে একজনও কেন হতাহত হয়নি?’ বদলে  খতিবজাদেহর দাবি, ‘হয়নি কারণ আমরা শুধু মার্কিন ঘাঁটি এবং মার্কিন সামরিক সম্পদকে লক্ষ্য করছি। যেখানে তারা বিভিন্ন আবাসিক এলাকার আড়ালে অবস্থান করছে, সেখানেই হামলা চালানো হচ্ছে।’

আরব দুনিয়ায় সাম্প্রতিক কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনা বাড়তেই এই মন্তব্য করেন তিনি। জানিয়ে দেন, ইরানের সামরিক পদক্ষেপ পরিকল্পিত এবং নির্দিষ্ট লক্ষ্যেই সীমাবদ্ধ।

নিরস্ত্র জাহাজে হামলার অভিযোগ

মার্কিন হামলারও কড়া সমালোচনা করেন খতিবজাদেহ। তিনি দাবি করেন, সম্প্রতি একটি জাহাজে নিরস্ত্র মার্কিন বাহিনীর হামলা হয়েছে। ‘জাহাজটি আমাদের ভারতীয় বন্ধুদের আমন্ত্রণে এখানে এসেছিল। সেটি নিরস্ত্র ছিল। তবু মার্কিন বাহিনী হামলা চালিয়েছে—এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক,’ বলেন তিনি। দিল্লি সফরের সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক হয়েছে বলে জানান।

‘ইরান ব্যক্তি নয়, প্রতিষ্ঠাননির্ভর রাষ্ট্র’

মার্কিন প্রশাসনের দাবি ছিল, ইরানের শীর্ষ নেতৃত্ব নিহত হওয়ার পর দেশটির রাজনৈতিক কাঠামো ভেঙে পড়তে পারে। সেই মন্তব্যেরও জবাব দেন খতিবজাদেহ। তাঁর কথায়, ‘ইরান কোনও ব্যক্তিনির্ভর রাষ্ট্র নয়। আমাদের সংবিধান আছে, ক্ষমতার বিভাজন আছে। নির্বাহী, বিচারব্যবস্থা এবং আইনসভা—সবই রয়েছে।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই (Ali Khamenei) নিহত হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তাঁকে অবৈধভাবে হত্যা করা হয়েছে। কিন্তু তার পরও রাষ্ট্র, সমাজ এবং প্রশাসন স্বাভাবিকভাবেই চলছে। এটাই আমাদের শক্তি।’

খতিবজাদেহ এদিন দিল্লিতে ইরান দূতাবাসেও যান। সেখানে খামেনেইয়ের স্মরণে রাখা বইয়ে স্বাক্ষর করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরানের গ্র্যান্ড মোসাল্লা (Grand Mosalla) প্রার্থনাকেন্দ্রে তিন দিনের বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, রাইসিনা ডায়ালগ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্মেলন। এবারের সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব (Alexander Stubb)। বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিক, নীতিনির্ধারক এবং বিশ্লেষকরা এই সম্মেলনে অংশ নিয়েছেন।


```